অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে টেক জায়ান্ট গুগল। ফলে, ২০২৩ সালের পর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আর গুগলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি অনুমতি ছাড়া ট্র্যাক করতে পারবে না। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ বিষয়টি জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুগল তাঁদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ব্রাউজারে ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পরিকল্পনা করেছে। ক্রমান্বয়ে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতেও ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পদক্ষেপ নেওয়া হবে। গুগলের এই তথাকথিত ‘স্যান্ডবক্স প্রকল্পের’ লক্ষ্য হল ব্যবহারকারীর ডেটার পরিমাণ কমানো, যাতে বিজ্ঞাপনদাতারা এসব তথ্য কম সংগ্রহ করতে পারে।
এই সিদ্ধান্ত অনুযায়ী অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত গুগলের ক্রোম ব্রাউজারসহ অন্য অ্যাপ্লিকেশনগুলোতে থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনগুলো বিজ্ঞাপনের ব্যবহারকারীদের ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৩ সালের মধ্যে।
এ দিকে, গুগলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপল অনেক আগে থেকেই ডেটা ট্র্যাক করার আগে ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপারদের অনুমতি নিতে বাধ্য করে।
বিশ্লেষকদের ধারণা, এই খবরটি মেটার মতো সংস্থাগুলোর জন্য একটি বড় ধরনের ধাক্কা হবে, যারা ভোক্তাদের তাঁদের প্ল্যাটফর্মে ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করতে অনুমতি দেয় বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপারদের।
উল্লেখ্য, বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় ৮৫ শতাংশই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন।

এআই চ্যাটবট ক্লদকে ‘মানুষের’ মতো করে দেখতে চায় এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ক্লদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় ও অপমানজনক আচরণ করলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে।
২ দিন আগে
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং, পণ্য সরবরাহ ও আর্থিক সেবা প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সিস্টেম থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হস্তগত করার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। এসব তথ্য ফেরত দেওয়া ও গোপন রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ ইউএসডিটি
৩ দিন আগে
বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এআই কোন কোন চাকরি পুরোপুরি বদলে দেবে বা মানুষের কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে—তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।
৪ দিন আগে