
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করতে এখন থেকে কমপক্ষে ১ হাজার ফলোয়ার থাকতে হবে। সেই সঙ্গে অ্যাকাউন্টটি অবশ্যই পাবলিক হতে হবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ইনস্টাগ্রাম যেকোনো ব্যবহারকারীকে লাইভ ভিডিও করার সুযোগ দিত, যার ফলোয়ারের সংখ্যা বা অ্যাকাউন্টের প্রকারের ওপর কোনো বিধিনিষেধ ছিল না। নতুন নিয়মে ১ হাজার ফলোয়ারের নিচে থাকা ছোট ক্রিয়েটররা আর লাইভ করতে পারবেন না। ফলে যারা মজার ছলে বন্ধুদের সঙ্গে লাইভ করতেন, তাদের জন্য এটা বড় ধাক্কা।
যেসব অ্যাকাউন্টে ১ হাজার ফলোয়ার নেই এবং পাবলিক নয়, সেগুলো থেকে লাইভ করার চেষ্টা করলে একটি নোটিশ দেখা যাবে। সেই নোটিশে লেখা থাকবে, ‘আমরা লাইভ ফিচার ব্যবহারের নিয়ম পরিবর্তন করেছি। শুধু পাবলিক অ্যাকাউন্টের যাঁরা ১ হাজার ফলোয়ার বা তার বেশি রয়েছে, তাঁরা লাইভ ভিডিও তৈরি করতে পারবেন।’
এই পরিবর্তনের বিরুদ্ধে ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করছেন এবং অনেকেই এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
ইনস্টাগ্রামের লাইভ ফিচারের নতুন নিয়মটি টিকটকের সঙ্গে মিল রেখে আনা হয়েছে। কারণ টিকটকেও লাইভ করার জন্য কমপক্ষে ১ হাজার ফলোয়ার থাকা বাধ্যতামূলক। এর তুলনায় ইউটিউবের ক্ষেত্রে মাত্র ৫০ সাবস্ক্রাইবার থাকলেই লাইভ করা যায়।
ইনস্টাগ্রাম পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি, তবে তারা বলেছে যে এই পরিবর্তন লাইভ ভিউয়ারদের অভিজ্ঞতা উন্নত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
মেটার এই সিদ্ধান্তের মাধ্যমে নিম্নমানের লাইভ সম্প্রচার কমে যেতে পারে। কারণ শুধু প্রতিষ্ঠিত দর্শক সংবলিত ব্যবহারকারীরাই লাইভ করতে পারবেন।
অন্যদিকে, মেটার জন্য লাইভ সম্প্রচারের খরচ অনেক বেশি হওয়ায় এটি খরচ সাশ্রয়ের একটি উদ্যোগও হতে পারে। কারণ খুব কম দর্শকের জন্য লাইভ হোস্ট করা কোম্পানির পক্ষে আর লাভজনক নয় বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১৫ ঘণ্টা আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে