এআইয়ের কারণে চলতি বছর অনেকে চাকরি হারিয়েছেন। কয়েকটি টেক জায়ান্ট প্রতিষ্ঠান জানিয়েছে, এআইয়ের দক্ষতা উন্নয়নের দিকে নজর দিচ্ছে তারা। ফলে অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলো থেকে চাকরিচ্যুত হওয়ার হার বাড়বে।
এআই ব্যবহার নিয়ে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে ৪ হাজার থেকে ৬ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।
প্রধান নির্বাহী এনরিক লোরেস বলেন, ‘এআই প্রযুক্তি ব্যবহার করে পণ্য তৈরি, গ্রাহকসেবা এবং অভ্যন্তরীণ কাজ আরও দ্রুত ও দক্ষভাবে পরিচালনার পরিকল্পনা চলছে। সে বাস্তবায়নেই এই পুনর্গঠন।’ তাঁর মতে, নতুন পরিকল্পনা ঠিকভাবে প্রয়োগ করতে পারলে পরবর্তী তিন বছরে প্রায় ১ বিলিয়ন ডলার খরচ সাশ্রয় হবে।
এর আগেও ছাঁটাই হয়েছে
এটি এইচপির প্রথম ছাঁটাই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করেছিল। প্রযুক্তি শিল্পে দীর্ঘদিন ধরে চলা মন্দা এবং নতুন এআই প্রতিযোগিতা এ ধরনের সিদ্ধান্তের পেছনে বড় কারণ।
এআই কম্পিউটারের চাহিদা বাড়ছে
এইচপি জানায়, বাজারে এআই কম্পিউটারের চাহিদা দ্রুত বাড়ছে। অক্টোবর পর্যন্ত শেষ হওয়া ত্রৈমাসিকে তাদের মোট কম্পিউটার সরবরাহের ৩০ শতাংশই ছিল এআই পিসি। ফলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের বাজারে টিকে থাকতে আরও বেশি এআইভিত্তিক পণ্য তৈরি ও সরবরাহে গুরুত্ব দিচ্ছে।
চিপের দাম বাড়ায় নতুন উদ্বেগ
বিশ্বব্যাপী সার্ভার ও ডেটা সেন্টারের বাড়তি চাহিদার কারণে মেমোরি চিপের দাম বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই দামের চাপ ভোক্তা প্রযুক্তি প্রস্তুতকারীদের খরচ বাড়াবে। এইচপি জানিয়েছে, চিপের মূল্যবৃদ্ধির প্রভাব তারা ২০২৬ সালের মাঝামাঝি আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রথম ছয় মাসের জন্য পর্যাপ্ত চিপ মজুত রয়েছে। প্রধান নির্বাহী জানিয়েছেন, খরচ নিয়ন্ত্রণে তাঁরা কম দামের সরবরাহকারী খুঁজছেন। মেমোরির ব্যবহার কমানো এবং প্রয়োজন হলে পণ্যের দাম সামান্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাঁদের।
লাভের পূর্বাভাস প্রত্যাশার চেয়ে কম
এইচপি জানায়, ২০২৬ অর্থবছরে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা হবে ২ দশমিক ৯০ থেকে ৩ দশমিক ২০ ডলারের মধ্যে, যা গড় ধারণা ৩ দশমিক ৩৩ ডলারের চেয়ে কম। এ ছাড়া আগামী বছরের প্রথম দিকে তাদের শেয়ারপ্রতি মুনাফা ৭৩ থেকে ৮১ সেন্ট হতে পারে।
এ বছর এআই ও অটোমেশনের প্রভাবে প্রযুক্তি খাত লক্ষাধিক চাকরি হারিয়েছে। তবে এ প্রভাবে শুধু চাকরি কমছে না, এর সঙ্গে নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি হয়েছে। ক্ষতির পাশাপাশি অনেক নতুন সুযোগও এসেছে। এআই ভবিষ্যতে আরও দ্রুত ছড়িয়ে পড়ার কারণে কাজের প্রকৃতি বদলাতে থাকবে। কর্মীদের চাকরি হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে এআই। এটি একদিকে যেমন ঝুঁকি সৃষ্টি করছে, অন্যদিকে নতুন সম্ভাবনাও তৈরি করছে।
সূত্র: সিএনএন

২০১৬ সালের কথা। দেশের গমচাষিরা হয়তো এখনো ভুলে যেতে পারেননি সেই দুঃস্বপ্নের কথা। একদিন সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পেলেন, সবুজ-সোনালি শিষগুলো রাতারাতি সাদা হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেননি কী হয়েছে। পরে জানা গেল, এশিয়ার মাটিতে এই প্রথম হানা দিয়েছে গমের ব্লাস্ট রোগ।
১৩ ঘণ্টা আগে
সৃষ্টির জন্য বয়স যে কোনো সমস্যা নয়, তার বহু উদাহরণ আছে পৃথিবীতে। এর সাম্প্রতিক উদাহরণ মানা জাম্পালা। এআই প্রযুক্তির যুগে জন্ম ও বেড়ে ওঠা মানা যে এই প্রযুক্তিতে কিছু করে ফেলবে, সেই রাস্তা যেন তৈরিই ছিল।
১৪ ঘণ্টা আগে
সাধের ওয়াই-ফাই কানেকশনটি হুটহাট স্লো হয়ে যাওয়া কিংবা বাফারিং করা এক চরম বিরক্তিকর অভিজ্ঞতা। অনেক সময় আমরা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা রাউটারকে দোষ দিই। কিন্তু ১৯৯৩ সালে বিশ্বের প্রথম বড় ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির কারিগর কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্স হিলস জানান...
১৪ ঘণ্টা আগে
আদিগন্ত অন্ধকার আর হাড়কাঁপানো ঠান্ডা। চারপাশে নিঃসীম শূন্যতা, নেই কোনো সাড়াশব্দ। আমাদের চেনা পৃথিবী থেকে প্রায় ৫ দশমিক ৯ বিলিয়ন মাইল দূরে সৌরজগতে একাকী ভাসছে একটি মানবসৃষ্ট বস্তু। ২০২৫ সালের আগস্ট থেকে সেটি নিথর অবস্থায় ছিল। কোনো শক্তি নেই, কোনো সাড়া নেই।
১৫ ঘণ্টা আগে