
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
তিনি বলেন, ‘আমরা এক অসাধারণ কমিউনিটি গড়ে তুলেছি।’
২০১২ সালে মাত্র ১০০ বিলিয়ন ডলারে এই অ্যাপকে অধিগ্রহণ করে মেটা। বর্তমানে অ্যাপটি বিশ্বের অন্যতম প্রভাবশালী অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
মেটার অন্যান্য পণ্যের মতোই ইনস্টাগ্রাম এখন এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে। এ বছরের শুরুতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ—উভয়েরই মাসিক ব্যবহারকারী ৩০০ কোটির বেশি বলে জানিয়েছিলেন জাকারবার্গ। ২০২৫ সালের জুলাইয়ে মেটার অ্যাপগুলো মিলিয়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারী দাঁড়ায় ৩৪৮ কোটিতে। এই সংখ্যা ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছাড়িয়ে যায়।
ইনস্টাগ্রাম সর্বশেষ তাদের ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছিল ২০২২ সালের অক্টোবরে। তখন সংখ্যাটি ছিল ২০০ কোটির মতো। ২০২৪ সালের এপ্রিল থেকে অ্যাপগুলোর প্রতি ত্রৈমাসিকের পরিসংখ্যান দেওয়া বন্ধ করে দেয় মেটা। ফলে বুধবারের ঘোষণাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
ইনস্টাগ্রামের এই দ্রুতগতির প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ‘রিলস’। ২০২০ সালে চালু করা হয় ফিচারটি। টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে আনা রিলস এখন ইনস্টাগ্রামের মূল আকর্ষণ। সংগীত ও ট্রেন্ডিং কনটেন্টের মাধ্যমে তৈরি ভিডিওগুলো ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের মন জয় করেছে।
২০২০ সালে নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগে ভারত সরকার টিকটক নিষিদ্ধ করে। এরপর দ্রুত রিলস চালু করে সেই শূন্যস্থান পূরণ করে ইনস্টাগ্রাম। এতে ভারতে ইনস্টাগ্রামের ব্যবহার হু হু করে বাড়ে এবং দেশটি এখন অ্যাপটির অন্যতম বৃহৎ বাজারে পরিণত হয়।
বিশ্বব্যাপী রিলস শুধু টিকটক নয়, গুগলের ইউটিউব শর্টসের প্রতিদ্বন্দ্বিতাও মোকাবিলা করছে। ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে শুরু করলেও এখন ইনস্টাগ্রাম অন্যতম প্রভাবশালী ভিডিও মাধ্যম হয়ে উঠেছে।
এদিকে, টিকটক এখনো প্রভাব বিস্তার করছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। ট্রেন্ড, সংগীত ও ইন্টারনেট সংস্কৃতিতে টিকটকের ভূমিকা অনস্বীকার্য।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

কর্নওয়ালের ফালমাউথে একটি পুরোনো ব্যাংক ভবনের ভেতরে তখন চারপাশ কাঁপিয়ে বাজছে মিউজিক। ঘামে ভেজা তরুণ-তরুণীর ভিড়, আলো আর মিউজিকের তালে সবাই যেন এক অদ্ভুত সুরের জালে বন্দী। সেখানে ডিজে হিসেবে উপস্থিত রবার্ট (রস) অ্যাটকিনস স্পষ্ট অনুভব করেছিলেন—এই অভিজ্ঞতা শুধু একটি ডিজে নাইটের নয়
১ ঘণ্টা আগে
২০১২ সালের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী ‘নিউজউইক’ ঘোষণা করে, প্রায় ৮০ বছরের মুদ্রণ-ইতিহাসের ইতি টেনে তারা ডিজিটাল-নির্ভর প্রকাশনায় যাবে। সেই বছরের ৩১ ডিসেম্বর সাময়িকীটির শেষ সংখ্যা ছাপা হয়। ২০১৩ সালে ‘নিউজউইক গ্লোবাল’ নামে ডিজিটাল-নির্ভর সংস্করণ প্রকাশিত হয়।
১ ঘণ্টা আগে
এআই চ্যাটবট ক্লদকে ‘মানুষের’ মতো করে দেখতে চায় এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ক্লদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় ও অপমানজনক আচরণ করলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে।
৩ দিন আগে
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং, পণ্য সরবরাহ ও আর্থিক সেবা প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সিস্টেম থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হস্তগত করার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। এসব তথ্য ফেরত দেওয়া ও গোপন রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ ইউএসডিটি
৪ দিন আগে