জাগো ফাউন্ডেশন এবং টিকটকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন। দেশের তরুণদের অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতনতার জন্য ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠান দুটি।
২০২২ সালে শুরু হওয়া এই ক্যাম্পেইন এ পর্যন্ত ১ লাখের বেশি তরুণ-তরুণীকে অনলাইন নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে একটি ইয়ুথ অ্যাম্বাসেডর ট্রেনিং ক্যাম্প আয়োজিত হয়েছিল। সেখানে দেশের ৬৪টি জেলা থেকে ১২৮ জন ইয়ুথ অ্যাম্বাসেডর অংশগ্রহণ করেন। তাঁদের অনলাইন নিরাপত্তা, টিকটক সেফটি টুলস এবং কমিউনিটিতে সচেতনতা তৈরির কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অ্যাম্বাসেডররা তাঁদের নিজ নিজ জেলায় নানা সচেতনতামূলক সেশন পরিচালনা করেন। সেগুলোর প্রতিটি সেশনে প্রায় ৩০ জন তরুণ-তরুণী অংশ নেন। এই সেশনগুলোতে অনলাইন হুমকি, ডিজিটাল মাধ্যমের নিরাপদ ব্যবহার এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে আলোচনা করা হয়।
ক্যাম্পেইনের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল ইয়ুথ অ্যাম্বাসেডর ক্যাম্পাস অ্যাকটিভেশন কর্মসূচি। ইয়ুথ অ্যাম্বাসেডররা দেশজুড়ে ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়ার্কশপ আয়োজন করেন। সেগুলোর মাধ্যমে প্রায় ১ লাখ শিক্ষার্থী অনলাইন নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন। এরপর ৮টি বিভাগে ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়। সেসব সেশনে অ্যাম্বাসেডররা তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শেয়ার করেন। ক্যাম্পেইনের চূড়ান্ত পর্ব হিসেবে সম্প্রতি ঢাকায় ‘ন্যাশনাল অনলাইন সেফটি ডায়ালগ’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি, গবেষক, আইটি বিশেষজ্ঞ এবং ইয়ুথ অ্যাম্বাসেডররা অনলাইন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন।

বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বর্তমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে...
১ দিন আগে
দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। গত ২০ মাসে চার মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্থাপনা থেকে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে।
১ দিন আগে