ঢাকা: পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের আনাগোনা দেখেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একাধিক মেরিন পাইলট। এ নিয়ে বহু দিন ধরেই নানা গালগল্প, তর্ক–বিতর্ক চলছে। এ নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে প্রতিবেদন প্রকাশ করলো মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর ও নৌবাহিনীর ইউএপি টাস্ক ফোর্স যৌথ উদ্যোগে এই প্রতিবেদন প্রস্তুত করেছে।
পাইলটরা আকাশে অদ্ভুত বস্তুর ওড়াউড়ি দেখেছেন বলে দাবি করেছেন। যেগুলোকে ‘আন–আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ (ইউএফও) বা ফ্লাইং সসার বলা হয়। সব সময় এসব যানকে প্রায় একই আকৃতিতে দেখার দাবি করেছেন ভিন্ন ভিন্ন মানুষ। এ নিয়ে স্থানীয় সময় শুক্রবার বহু প্রতীক্ষিত প্রতিবেদনটি জনসমক্ষে আনেন গোয়েন্দারা।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত তথ্য–উপাত্ত না থাকায় মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা বিশেষজ্ঞরা সামরিক বাহিনীর পাইলটদের পর্যবেক্ষণে ধরা পড়া এসব রহস্যজনক উড়ন্ত বস্তু সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এগুলো আদৌ পৃথিবীর কোনো উন্নততর প্রযুক্তি, নাকি বায়ুমণ্ডলে বিচরণ করা বা পৃথিবীর বাইরে থেকে আসা কোনো কিছু– এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তাঁরা ব্যাখ্যা পাননি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসে জমা দেওয়া এবং জনসমক্ষে প্রকাশ করা প্রতিবেদনটিতে ২০০৪ সাল থেকে ১৪৪টি ইউএফও পর্যবেক্ষণের ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে সেগুলোকে ‘অচেনা উড়ন্ত বস্তু’ বা ইউএফও না বলে ‘অজ্ঞাত বায়ুমণ্ডলীয় ঘটনাবলি’ বা ইউএপি বলে অভিহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রকাশ করা ইউএপি সম্পর্কিত বেশ কিছু ভিডিওচিত্রও প্রতিবেদনটিতে জুড়ে দেওয়া হয়েছে। ওই সব ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মেরিন পাইলটরা ফ্লাইট পরিচালনার সময় দেশের পশ্চিম ও পূর্ব উপকূলের আকাশসীমায় রহস্যময় আকাশযান দেখতে পান, যেগুলো ছিল খুবই গতিশীল ও তাৎক্ষণিক দিক পরিবর্তনে দক্ষ।
অবশ্য ইউএফও নিয়ে এটিই যুক্তরাষ্ট্র সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন নয়। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী অতীতে ইউএফও বিষয়ে তদন্ত করতে প্রজেক্ট ব্লু বুক নামের একটি কর্মসূচি পরিচালনা করে। সেটি শেষ হয় ১৯৬৯ সালে। ওই তদন্তে ১২ হাজার ৬১৮টি ঘটনা তালিকাভুক্ত করা হয়, যেখানে ৭০১টি অচেনা বস্তু দেখা গেছে। মার্কিন সরকার সেগুলোকে ‘অজ্ঞাত’ হিসেবেই বর্ণনা করেছে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৯ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে