ডিজিটাল দুনিয়ায় প্রবেশের শুরুতে প্রায় সবাই একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকেন। কারণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট তৈরির জন্যও এসব ইমেইল আইডি দরকার হয়। আর নিরাপত্তার কথা ভেবে বেশিরভাগ মানুষ জিমেইল আইডি ব্যবহার করে। তবে দীর্ঘদিন জিমেইল অ্যকাউন্টে প্রবেশ না করার ফলে অনেকেই আইডির পাসওয়ার্ড ভুলে যান। এজন্য জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন—
১. জিমেইলের লগ ইন পেজে প্রবেশ করুন।
২. জিমেইল আইডিটি টাইপ করুন ও ‘নেক্সট’ অপশনে ক্লিক করুন।
৩. পাসওয়ার্ড টাইপ লেখার বক্সের নিচে ‘ফরগেট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন।
৪. আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে ‘Try another way’ অপশনে যান।
৫. এরপর গুগল আপনার ফোনে ৬টি ডিজিটের কোড নম্বর পাঠাবে। কোড নম্বরটি দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
৬. যদি গুগল অ্যাকাউন্টে আগে থেকেই কোনো ফোন নম্বর যুক্ত করা না থাকে বা আপনার ফোন কাছে না থাকে, তবে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেইলের সঙ্গে যদি বদলি কোনো মেইল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার ‘Try another way’ অপশনে যান।
৭. আপনি ঢুকতে পারবেন এমন যেকোনো মেইল আইডি চাইবে গুগল। মেইল আইডিটি দেওয়ার পর গুগল তাতে কোড পাঠাবে।
৮. ওই ইমেইল থেকে কোড নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিতে হবে।
৯. জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।
নতুন পাসওয়ার্ড তৈরির সময় পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয় তা খেয়াল রাখতে হবে। নতুন পাসওয়ার্ডে তৈরি ক্ষেত্রে বর্ণ ও পাসওয়ার্ড মিলিয়ে অন্তত ৮টি বর্ণ ব্যবহার করুন। জিমেইলের নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ডের পাশাপাশি এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন যুক্ত করে রাখা ভালো।
তথ্যসূত্র: স্ট্রেক ডট কম

বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বর্তমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে...
১ দিন আগে
দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। গত ২০ মাসে চার মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্থাপনা থেকে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে।
১ দিন আগে