চীনের বাজারে একই সঙ্গে ভি সিরিজের দুই মডেল ভি৬০ ও ভি৬০ এস উন্মোচন করল রিয়েলমি। ফোন দুটির স্পেসিফিকেশন প্রায় একই। ৩২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভি ৬০ ও ভি৬০ এস ফোন দুটির আলাদা আলাদা নাম থাকা সত্ত্বেও, এরা ডিজাইন ও হার্ডওয়্যারের দিক থেকে অনেকটাই অভিন্ন। দুটিই এন্ট্রি লেবেলের ফোন।
ভি ৬০ ও ভি৬০ এস ফোনের দাম ও রং
যদিও ভি ৬০ ও ভি৬০ এস স্পেসিফিকেশন প্রায় একই হলে ফোন দুটির দামে বেশ পার্থক্য রয়েছে। তবে দামের ভিন্নতার স্পষ্ট কারণ জানায়নি কোম্পানিটি। ভি ৬০ স্পেসিফিকেশন ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৯,৩৬০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের মূল্য ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা)।
অন্যদিকে ভি৬০ এস ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলের সংস্করণের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২৯,০৪৯ টাকা)।
উভয় মডেলই স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি ভি৬০ ও ভি৬০ এসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনে রিয়ার প্যানেলে চারটি কাটআউটসহ একটি ক্যামেরা মডিউল রয়েছে। তবে এর মধ্যে একটিমাত্র ৩২ মেগাপিক্সেলের সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫ জি
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৫০ হার্টজ থেকে ১২০ হার্টজ
রেজল্যুশন: ৭২০ x ১,৬০৪ পিক্সেল
ব্রাইটনেস: ৬২৫ নিটের পিক
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার মধ্যে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি করটেক্স-এ ৮৬ পারফরম্যান্সের কোর এবং প্রতিদিনের কাজের জন্য ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি করটেক্স-এ ৫৫ কোর রয়েছে
মেমোরি: ৬ জিবি বা ৮ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ১০ ওয়াট
রং: স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ)
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে