
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
গুগলের এ আপডেটের ফলে এখন আইওএসে ক্রোম ব্যবহারকারীরা সহজেই ব্যক্তিগত ও কর্মস্থলের গুগল অ্যাকাউন্ট আলাদা রাখতে পারবেন। প্রতিটি অ্যাকাউন্টের জন্য ট্যাব, ব্রাউজিং হিস্ট্রি ও পাসওয়ার্ড আলাদা থাকবে। ফলে কর্মস্থলের তথ্য ব্যক্তিগত ব্রাউজিংয়ের সঙ্গে গুলিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।
ব্যবহারকারীরা প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করলে একটি ‘অনবোর্ডিং’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেখানে দেখানো হবে কর্মস্থল কীভাবে তাদের ডেটা পরিচালনা করছে এবং ব্যক্তিগত তথ্য থেকে আলাদা রাখছে। ব্যবহারকারী যখনই ম্যানেজড অ্যাকাউন্টে সুইচ করবেন, তখন জানিয়ে দেওয়া হবে যে তিনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রবেশ করছেন।
গুগল জানিয়েছে, ‘আমরা অনেকেই মোবাইল ডিভাইসকে ব্যক্তিগত ও অফিস কাজের জন্য একসঙ্গে ব্যবহার করি, যার ফলে একাধিক গুগল অ্যাকাউন্ট নিয়ে ঝামেলায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে এখন ক্রোমে এসেছে ম্যানেজড অ্যাকাউন্ট ব্রাউজিং সুবিধা, যা ডেটা আলাদা রাখে এবং অ্যাকাউন্ট বদলানো সহজ করে তোলে।’
গুগল বলছে, বর্তমানে অনেক প্রতিষ্ঠান কর্মীদের জন্য আলাদা অফিস ফোন সরবরাহ না করে ‘বাইওডি’ (ব্রিং ইউওর ওউন ডিভাইস) নীতি গ্রহণ করছে। ফলে ব্যক্তিগত ফোনেই অফিসের সেবা ব্যবহার করতে হয়। এই নতুন ফিচার সেই পরিস্থিতিতে আরও নিরাপদ এবং ব্যবহারবান্ধব অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এ ছাড়াও, নিরাপত্তা ব্যবস্থায় নতুন সংযোজন এনেছে গুগল। এখন আইটি টিমরা ম্যানেজড অ্যাকাউন্টের জন্য ইউআরএল ফিল্টারিং চালু করতে পারবে। যেমন—নিষিদ্ধ জেনারেটিভ এআই সাইটগুলো ব্লক করে ব্যবহারকারীকে অনুমোদিত করপোরেট সাইটে রিডাইরেক্ট করা যাবে।
ক্রোম এন্টারপ্রাইজ ব্যবহারের ক্ষেত্রে গুগল আরও কিছু নিরাপত্তামূলক সুবিধা চালু করেছে। এখন আইটি টিম চাইলেই ম্যানেজড অ্যাকাউন্টে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে পারবে (ইউআরএল ফিল্টারিং)। এ ছাড়া আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই নিরাপত্তা টিম ব্রাউজিং সংক্রান্ত অডিট লগ সরাসরি অ্যাডমিন কনসোলে বা যেকোনো এসআইইএম সিস্টেমে স্ট্রিম করতে পারবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারগুলো এখন থেকে ক্রোম এন্টারপ্রাইজ ব্যবস্থাপনার আওতায় থাকা আইওএস ডিভাইসে পাওয়া যাবে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে