উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ এর সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন যুক্ত করার সহজ উপায় হলো মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপ ব্যবহার করা। বেশির ভাগ উইন্ডোজ ১১ কম্পিউটারে এটি ডিফল্টভাবে ইনস্টল থাকে। অ্যাপটি ব্যবহার করে ফোন লিংক করা হলে ফোনের যাবতীয় নোটিফিকেশন, মেসেজ কম্পিউটার স্ক্রিনেই দেখা যায়। এখন উইন্ডোজ ১১ স্টার্ট মেনু থেকে ফোন লিংকের ফিচারগুলো ব্যবহার করার সুযোগ দেবে মাইক্রোসফট।
এক পোস্টে গত শুক্রবার মাইক্রোসফট বলে, উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনুতে ফোন লিংক অ্যাপ পাওয়া যাবে। এর ফলে ফোনের স্ট্যাটাস, প্রধান প্রধান টুল ও অ্যাপের তালিকা সহজেই কম্পিউটারে দেখতে পারবেন।
বর্তমানে এসব অপশন দেখার জন্য ফোন লিংক অ্যাপ ম্যানুয়ালি চালু করতে হয়। তবে ফিচারটি চালু হলে সহজেই ফোনের টুলগুলো ব্যবহার করতে পারবেন। যেমন: ফোনের কোনো টেক্সট মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য ফোন লিংক অ্যাপ স্টার্ট মেনু থেকে দ্রুত চালু করতে পারবেন।
নতুন সুবিধার জন্য স্টার্ট মেনু থেকেই আপনার ফোনটি দেখতে পারবেন। ফোনে সম্প্রতি কী কী করা হয়েছে অর্থাৎ ‘রিসেন্ট অ্যাকটিভিটিস’ এর তালিকায় স্টার্ট মেনু থেকে দেখা যাবে।
এটি এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কাজ করবে। পরবর্তীতে আইফোনের জন্যও এই সুবিধা নিয়ে আসা হবে। ফোন লিংকের ১.২৪০৫২. ১২৪.০ বেটা সংস্করণ ও উইন্ডোজ ১১ এর ইনসাইডার প্রিভিউ বিল্ড ২২৬৩.৩৭৯০ পরীক্ষামূলক সংস্করণে এই ফিচার দেখা গেছে।
ফোন লিংক অ্যাপের নতুন ফিচারগুলো তুলে ধরেছে মাইক্রোসফট। সেগুলো হলো—
১. উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনু থেকেই ফোনের ব্যাটারি ও কানেক্টিভিটি স্ট্যাটাস দেখা যাবে।
২. ফোনের মেসেজ, কল ও ছবি সরাসরি স্টার্ট মেনু থেকে দেখা যাবে। ফলে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীরা সহজে দেখতে পারবে।
৩. ফোনের সর্বশেষ অ্যাক্টিভিটিগুলো দেখা যাবে।
ফোনে চার্জে দেওয়ার সময় বা ফোন অন্য ঘরে থাকলে এই ফিচার অনেক সাহায্য করবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে