
যৌথভাবে অত্যাধুনিক এআরএমভিত্তিক সিপিইউ তৈরি করছে এনভিডিয়া ও মিডিয়াটেক। উইন্ডোজ–এআরএম ইকোসিস্টেমকে উন্নত করার উদ্দেশ্যে এই সিপিইউ তৈরি করা হবে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এটি বাজারে আসতে পারে। মাইক্রোসফট, কোয়ালকম, এএমডি ও ইন্টেলের কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করবে নতুম কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রসেসরটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস বলছে, এআই পিসি প্রসেসর খাতে প্রবেশ করার পরিকল্পনা করছে এনভিডিয়া এবং এর অংশীদারিগুলোর বিশাল ইকোসিস্টেম ব্যবহার করে এআরএমভিত্তিক প্রসেসরগুলোর জন্য নিয়মিত অ্যাপ্লিকেশন এবং গেম ডিজাইন করবে ও সরবরাহ করবে।
শুধু তাই নয়, এনভিডিয়া তাদের নতুন জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের ‘ব্ল্যাকওয়েল’ ডেস্কটপ গ্রাফিক্স কার্ড এবং নতুন জিফোর্স আরটিএক্স ৫০ ল্যাপটপ সিরিজের ‘ব্ল্যাকওয়েল’ মোবাইল জিপিইউগুলোও তৈরি করছে। এগুলো নতুন এআই পিসিগুলোতে অন্তর্ভুক্ত করা হবে। এই পিসিগুলোতে এআরএম আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এনভিডিয়া ও মিডিয়াটেকের সিপিইউ থাকবে।
এআরএমভিত্তিক এআই পিসি প্রসেসরগুলো এখন পর্যন্ত কোয়ালকম এবং তার নতুন স্ন্যাপড্রাগন প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ। এগুলো বেশিরভাগই খুব একটা ভালো প্যারফর্মম্যান্স দেখায় না। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এনভিডিয়া ও মিডিয়াটেকের মতো আরও বেশি হার্ডওয়্যার কোম্পানি এই প্রতিযোগিতায় যোগ দেবে বলে আশা করা হচ্ছে। তাই ভবিষ্যতে আরও ভালো ফলাফল দেখা যাবে।
এর আগের এনভিডিয়া বলেছে, আরটিএক্স হল ‘প্রিমিয়াম’ এআই পিসি প্ল্যাটফর্ম এবং ‘বেসিক’ এআই পিসিগুলোর জন্য নতুন এনপিইউ–সহ (নিউরাল প্রসেসিং ইউনিটস) সিপিইউ ও চিপ উন্মোচন হবে।
একটি ভালো জিফোর্স আরটিএক্স জিপিইউ এখনো যে কোনও সিপিইউ এর ভিতরে থাকা এনপিইউ কে অনেক পিছনে ফেলে দিতে পারে এবং আগামী কয়েক বছরেও পারফরম্যান্সের এই পার্থক্য থাকবে।
নতুন চিপটি উন্নত প্রযুক্তিগুলো সমর্থন করবে, এবং টিএসএমসি এর নতুন ৩ এনএম প্রসেস নোডে ব্যাপক পরিমাণে উৎপাদিত হবে। এটি অ্যাপলের এর নতুন এম ৪ চিপ এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্সের প্রসেসরের সঙ্গে প্রতিযোগিতা করবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল...
২ দিন আগে
ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটা। রাজধানীর শপিং মল থেকে শুরু করে জেলা শহরের বাজার—সব জায়গায় দেখা যায় ক্রেতার ভিড়। আগে এমন সময়ে অনেকে পকেটভর্তি টাকা নিয়ে বের হলেও এখন দৃশ্যপট কিছুটা বদলেছে
২ দিন আগে
যুদ্ধক্ষেত্রে দৃশ্যপট দ্রুত বদলায়। একসময় যা ছিল শুধু সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়, এখন তা কোনো কোনো রণক্ষেত্রে রূঢ় বাস্তবে পরিণত হয়েছে। ড্রোন এবং আকাশপথের লড়াইয়ের পর এবার যুদ্ধের ময়দানে সরাসরি আধিপত্য বিস্তার করতে শুরু করেছে কিলার রোবট...
২ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা বিভিন্ন টেলিস্কোপ থেকে পাওয়া নক্ষত্রের তথ্য একসঙ্গে বুঝতে এবং বিশ্লেষণ করতে পারে। স্পেকক্লিপ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) গবেষকেরা বলছেন টেলিস্কোপের অনুবাদক।
২ দিন আগে