
নিজের ভাবনা, অনুভূতি বা লাইভ মুহূর্তগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। তবে প্রতিটি স্টোরি বা লাইভ ভিডিও সবার চোখে পড়ুক তা আমরা সব সময় চাই না। কখনো কখনো আমরা চাই, নির্দিষ্ট কিছু মানুষ যেন আমাদের স্টোরি বা লাইভ দেখতে না পায়—সেটা হতে পারে কোনো আত্মীয়, পরিচিত বন্ধু, সহকর্মী বা অন্য কেউ।
তবে এই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সুযোগ রেখেছে ইনস্টাগ্রাম। খুব সহজ কিছু সেটিংস পরিবর্তন করলেই আপনি নির্দিষ্ট কারও কাছ থেকে আপনার স্টোরি বা লাইভ ভিডিও লুকাতে পারবেন।
ইনস্টাগ্রামে স্টোরি ও লাইভ লুকাবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. এখন পরের পেজে স্ক্রল করে ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এর ফলে আরেকটি পেজ চালু হবে।
৫. এবার ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম’ অপশনে ট্যাপ করুন।
৬. যার কাছ থেকে স্টোরি ও লাইভ লুকাতে চান তাকে ফলোয়ার তালিকা থেকে খুঁজে বের করুন। এ জন্য তালিকাটি স্ক্রল করুন বা ওপরের সার্চ বক্সে প্রোফাইলের নাম লিখে সার্চ করুন।
৭. কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট খুঁজে পেলে সেই অ্যাকাউন্টের ডান পাশে চেক বক্সে ট্যাপ করে তা নির্বাচন করুন।
৮. এবার ওপরের ডান দিকে থাকা ‘ডান অপশনে’ ট্যাপ করুন।

গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
২০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক
২০ ঘণ্টা আগে
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
৩ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
৩ দিন আগে