
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই–তে বিনিয়োগ করছে।
এএমডি মূলত আয় বাড়াতে ও প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তিতে আরও গুরুত্ব দিচ্ছে। কোম্পানিটির মূল প্রতিদ্বন্দ্বী কোম্পানি এনভিডিয়া এআই চিপ বাজারে আধিপত্য বিস্তার করেছে। এনভিডিয়ার এসব চিপ বেশ দামি ও এগুলো চাহিদাও অনেক বেশি। বিশেষ করে এআই সিস্টেমের জন্য বড় বড় ডেটা সেন্টার পরিচালনায় এসব চিপের চাহিদা বেশি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এএমডির এআই চিপ চালিত ডেটা সেন্টার ব্যবসা বেশ ভালোই চলছে। সাম্প্রতিক মাসগুলোতে আয় দ্বিগুণ হয়েছে কোম্পানিটির। তবে এএমডি তার অন্যান্য ব্যবসা থেকে বেশি লাভবান হতে পারছে না। কম্পিউটারের জন্য চিপ বিক্রির হার ২৯ শতাংশ বাড়লেও গেমিং চিপ বিক্রির হার ৬৯ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে এএমডির ডেটা সেন্টারের ব্যবসা ৯৮ শতাংশ বৃদ্ধি পাবে, যা কোম্পানির মোট প্রত্যাশিত বৃদ্ধির ১৩ শতাংশের চেয়ে অনেক বেশি। তাই এএমডি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উন্নয়নের জন্য আরও বেশি সম্পদ বিনিয়োগ করতে চায়।
তবে এআই চিপ তৈরি ও উন্নয়ন সস্তা নয়। চিপ তৈরির জন্য এএমডির গবেষণা ব্যয় ৯ শতাংশ বেড়েছে এবং উৎপাদন ব্যয় ১১ শতাংশ বেড়েছে। এই উন্নত চিপগুলো তৈরি করা ব্যয়সাপেক্ষ, কারণ এগুলো তৈরি করার জন্য পর্যাপ্ত সুবিধা এখনো নেই এবং প্রযুক্তিটি বেশ জটিল।
এই বছর শেষের দিকে নতুন এআই চিপ ‘এমআই ৩২৫ এক্স; তৈরি শুরু করার পরিকল্পনা করছে এএমডি। মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ডেটা সেন্টারের জন্য এই ধরনের চিপ কিনতে আগ্রহী।
এসব পরিকল্পনা সত্ত্বেও চলতি বছর এএমডির শেয়ার মূল্য ৩ শতাংশের বেশি কমেছে। গত বছর এআই প্রযুক্তি নিয়ে অত্যন্ত আগ্রহী ছিল বিনিয়োগকারীরা এবং তাদের শেয়ার মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছিল।
প্রযুক্তি শিল্পের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে এমএমডি। এ জন্য কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানিটি। এআই তে আরও বিনিয়োগ করার নেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি। এটি একটি স্পষ্ট সংকেত যে, কম্পিউটার চিপ শিল্পে পরিবর্তন আসছে, যেখানে প্রচলিত কম্পিউটিং চাহিদার তুলনায় এআই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে