বিলিয়নিয়ার জ্যাক মা-এর অ্যান্ট গ্রুপের সঙ্গে তাদের বিনিয়োগ এবং অন্যান্য যোগসূত্র খুঁজে বের করার জন্য উঠে পরে লেগেছে চীনা নিয়ন্ত্রকেরা। এ জন্য দায়িত্ব দেওয়া হয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক সংস্থাগুলোকে। এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে চীনা নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত নিলেও, প্রতিবেদন জমা দেওয়ার জন্য আর্থিক সংস্থাগুলোকে এখনো কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
অ্যান্ট বর্তমানে আলিবাবার গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। যার ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) ৩৭ বিলিয়ন ডলার। ২০২০ সালের শেষের দিকে চীনা নিয়ন্ত্রকেরা তা নাকচ করে দেয়।
আইপিও বাতিল হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি আলিবাবার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে অ্যান্ট। যা এটি একটি আর্থিক হোল্ডিং প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরুর অপেক্ষায় আছে।
এ খবর চাউর হওয়ার পর বেশ উদ্বেগ প্রকাশ করেছে বিনিয়োগকারীরা। এমনকি মঙ্গলবার শেয়ার মূল্য ৫ দশমিক ৩ শতাংশ নেমে গেছে। যা ২৮ শে জানুয়ারির পর সর্বনিম্ন।
রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক সংস্থাগুলোকে অ্যান্টের ইক্যুইটিতে বিনিয়োগের বিবরণ, অ্যাসেট-ব্যাকড সিকিউরিটিজের এক্সপোজার এবং ঋণের বিবরণ জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে চীনা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যান্ট।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৯ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে