অ্যাপল স্টোর থেকে ফ্রি অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড করা হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত ‘ট্রুথ সোশ্যাল’। এমনকি টুইটার ও টিকটককে পেছনে ফেলছে এই অ্যাপ।
ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, ইলন মাস্কের টুইটার কেনার চুক্তির একদিন পরই এমন খবর এল। টেসলার সহ-প্রতিষ্ঠাতা এবং স্পেস-এক্স এর মালিক ইলন মাস্ক নিজেই এই খবর শেয়ার করেন। নিজের টুইটার অ্যাকাউন্টে অ্যাপল স্টোরে ফ্রি অ্যাপের র্যাঙ্কিং শেয়ার করে ইলন লিখেছেন, ‘বর্তমানে অ্যাপল স্টোরে টুইটার এবং টিকটককে পেছনে ফেলছে “ট্রুথ সোশ্যাল”।’
যদিও এর ঠিক আগের দিন টুইটার কেনার চুক্তির পর এই প্রযুক্তি উদ্যোক্তা বলেছিলেন যে, তিনি এটিকে ‘আগের চেয়ে আরও ভালো’ করবেন।
ফ্রি অ্যাপের র্যাঙ্কিং শেয়ারে দেখা যায়, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ দ্বারা লঞ্চ করা ‘ট্রুথ সোশ্যাল’ মঙ্গলবার অ্যাপল স্টোরে সর্বাধিক ডাউনলোড করা ফ্রি অ্যাপ। এর পরে রয়েছে টুইটার। আর টিকটকের অবস্থান পঞ্চম স্থানে।
টুইটার থেকে নিষিদ্ধ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট চালু করার ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের অক্টোবরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
গত সোমবার ট্রাম্প বলেন, ইলন মাস্ক কেনার পর তাঁর অ্যাকাউন্ট পুনরায় ফিরিয়ে দিলেও তিনি টুইটারে আসবেন না। ইলন একজন ভালো মানুষ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি ইলন টুইটার কিনেছেন এর উন্নতি করবার জন্য। তিনি একজন ভালো মানুষ, তবে আমি ট্রুথের সঙ্গেই থাকছি।’
উল্লেখ্য, ৪ হাজার ৪০০ কোটি ডলারে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পরিষদ। বেশ কিছুদিন দেনদরবারের পর গত সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে অনেকটাই খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র ও চীন।
১ দিন আগে
বহু মানুষের জীবনের পুরোটাই খরচ হয়ে যায় সোনার হরিণের পেছনে দৌড়ে। আর কারও কাছে সোনার হরিণ নিজেই দরজায় এসে কড়া নাড়ে। আলেক্সান্ড্র ওয়াং তেমনই এক বিস্ময়কর উদাহরণ, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত লেখাপড়া...
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আশির দশকের আমেজে ভরে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সেলফি রূপ নিচ্ছে রেট্রো পোর্ট্রেটে। পুরোনো দিনের হেয়ারস্টাইল, ভিনটেজ পোশাক আর ফিল্ম টেক্সচারের এই ছবিগুলো তৈরি করা বেশ সহজ।
২ দিন আগে
ভাবুন তো, আপনি মঙ্গলের উদ্দেশে ভেসে যাচ্ছেন অসীম মহাশূন্যে। হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনায় মহাকাশযানের সব ডিজিটাল ও ইলেকট্রনিক নেভিগেশন বিকল হয়ে গেল। পৃথিবীর সঙ্গেও বিচ্ছিন্ন রেডিও যোগাযোগ। অন্তহীন অন্ধকারের বুক চিরে কীভাবে আবার ফিরে আসবেন প্রিয় গ্রহে?
২ দিন আগে