
গত বুধবার ৮ মার্চ কোম্পানির বার্ষিক স্ট্রিম অন ইভেন্টে অ্যাপের নতুন হোম ফিড উন্মোচন করেছে স্পটিফাই। শিগগিরই সব স্পটিফাই ব্যবহারকারীরা অ্যাপের নতুন এই ডিজাইন পাবেন। ফিডে আগের মতো নেই অ্যালবাম ও পডকাস্ট। এখন টিকটক এবং ইনস্টাগ্রামের মতো একটি উলম্ব ফিড দেখা যাবে। যা ভিডিওর মাধ্যমে সমগ্র স্ক্রিন দখল করে রাখবে ও এর প্রিভিউ দেখাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইয়ের লক্ষ্য— প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করা। নতুন ডিজাইনে ব্যবহারকারীরা তাঁদের ফিডে স্ক্রোল করার পাশাপাশি বিভিন্ন কনটেন্ট পরে দেখার জন্য সেভ করে রাখতে পারবেন। তবে স্পটিফাইয়ের ব্যবহারকারীরা অ্যাপের আগের ডিজাইনই পছন্দ করতেন— যেখানে শুধু গান আর পডকাস্টেরই দেখা মিলত।
ব্যবহারকারীরা ভিডিও দেখার জন্য স্পটিফাই ব্যবহার করতে না চাইলেও স্পটিফাই কর্তৃপক্ষ আশা করছে এর পরিবর্তন ঘটবে। অ্যাপে সব ধরনের কনটেন্টই রাখতে চায় প্ল্যাটফর্মটি। তবে এতে করে ব্যবহারকারীদের এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
১৬ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
১৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
১ দিন আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
২ দিন আগে