পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডেটা নতুন স্মার্টফোনে স্থানান্তর করতে বেশ সময় ব্যয় করতে হয় ব্যবহারকারীদের। তাই দুই ফোনের মধ্যে ডেটা স্থানান্তরকে আরও দ্রুত ও সহজ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল।
বর্তমানে ব্যবহারকারীরা তিন পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা স্থানান্তর করতে পারেন। উপযুক্ত কেবল, ওয়াইফাই সংযোগ ও গুগল ওয়ানের মাধ্যমে নতুন ফোনে ডেটা স্থানান্তর করা যায়। তবে এসব পদ্ধতি কিছুটা ধীর গতিতে কাজ করে করে। তাই এগুলোর মধ্য থেকে দুটি পদ্ধতিকে যুক্ত করে আরও আরও ভালো পদ্ধতি তৈরি করার পরিকল্পনা করছে গুগল।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ‘অ্যাসেম্বল ডিবাগ’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, গুগলের ‘ডেটা রিস্টোর টুল’ অ্যাপের ১.০. ৬২৪৮৯২৫৭১ সংস্করণে নতুন একটি কোড দেখা গেছে। এই কোড দ্রুত ডেটা স্থানান্তরের সঙ্গে সম্পর্কিত। নতুন পদ্ধতিতে কেবল ও ওয়াইফাই একই সঙ্গে ব্যবহার করে ডেটা স্থানান্তর করতে হবে। ডেটা রিস্টোর টুলের এই প্রসেসটিকে গুগল ‘MultiTransportD 2 DTransport’ হিসেবে নামকরণ করছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি।
এই ফিচারের সঙ্গে ‘রিস্টোর এনিটাইম’ অপশন যুক্ত করতে পারে গুগল। নতুন স্মার্টফোন সেট করা হয়ে গেলেও এই অপশনের মাধ্যমে পুনরায় পুরোনো স্মার্টফোনে ডেটা স্থানান্তর করা যাবে। তবে এ জন্য পুরো ফোনটি রিসেট করতে হতে পারে।
ডেটা ট্রান্সফার টুলের এই পরিবর্তন পিক্সেল ৮এ ফোনে ও অ্যান্ড্রয়েড ১৪ এর নতুন আপডেটে নিয়ে আসা হতে পারে।
এ ছাড়া গুগলের ক্রোম ব্রাউজারে ‘প্রিলোডিং’ নামে নতুন ফিচারও নিয়ে আসছে গুগল। এই প্রিলোডিং ফিচার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজগুলো ব্যাকগ্রাউন্ডে লোড করতে সাহায্য করে। অর্থাৎ খুব দ্রুতই পছন্দের ওয়েবসাইটগুলো লোড হয়ে যাবে। যার মাধ্যমে ব্যবহারকারীর সময় ও কষ্ট দুই বাঁচবে। এ ছাড়া কিছুদিন আগে আইফোনের ব্যবহারকারীদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি উন্মোচন করেছে গুগল।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে