গত জুলাইয়ের মাঝামাঝি নতুন ‘সাশ্রয়ী’ প্যাকেজ আনার ঘোষণা দিয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ‘সাশ্রয়ী’ এই প্যাকেজে দেখানো হবে বিজ্ঞাপন। আর নেটফ্লিক্সের নতুন প্যাকেজটি চালু হবে আগামী ১ নভেম্বর থেকে। এর আগে ২০২৩ সালের শুরুর দিকে বিজ্ঞাপনসমৃদ্ধ প্যাকেজ চালু করার কথা জানিয়েছিল নেটফ্লিক্স।
একটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, ১ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে এই সেবা চালু করবে নেটফ্লিক্স। নতুন প্যাকেজে ঘণ্টায় অন্তত চার মিনিট বিজ্ঞাপন দেখতে হবে গ্রাহকদের। যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে নেটফ্লিক্স। কোম্পানির একজন প্রতিনিধি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছি। কীভাবে কম দামের বিজ্ঞাপনসমৃদ্ধ প্যাকেজ চালু করা যায় এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
উল্লেখ্য, গত জুলাইয়ে নেটফ্লিক্স জানিয়েছিল, তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১০ লাখ কমে গেছে। এরপর আসে বিজ্ঞাপনসমৃদ্ধ ভিডিও কনটেন্ট স্ট্রিমিং করার পরিকল্পনা। নেটফ্লিক্স কর্তৃপক্ষের বক্তব্য ছিল, সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাওয়া এবং বর্তমান বিশ্ব অর্থনীতির অনানুষ্ঠানিক মন্দার প্রভাবেই তাদের বিজ্ঞাপন চালু করতে হবে। নতুন প্যাকেজটির পাশাপাশি প্ল্যাটফর্মটিতে বিদ্যমান গ্রাহকসেবাগুলোও চালু থাকবে বলে জানা গেছে। তবে বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট দেখার প্যাকেজের দাম বাড়ানোর আলোচনাও উঠেছে এর মধ্যে।
এদিকে ‘সাশ্রয়ী’ গ্রাহকসেবা দিতে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নেটফ্লিক্সে দেখানো সব বিজ্ঞাপন মাইক্রোসফটের প্ল্যাটফর্মের মাধ্যমে যাবে বলে জানা গেছে।
তবে একটি সূত্র জানায়, নেটফ্লিক্স এই মুহূর্তে বিভিন্ন এজেন্সির কাছ থেকে বার্ষিক বিজ্ঞাপন ব্যয়ে ন্যূনতম ১০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি চাইছে। কোম্পানি ১ নভেম্বর নতুন প্যাকেজ লঞ্চ সামনে রেখে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞাপন কেনার চুক্তি সম্পন্ন করতে চায়।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া। তবে গত ডিসেম্বরে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা মানছে না দুই-তৃতীয়াংশেরও বেশি কিশোর-কিশোরী। এমন তথ্যই উঠে এসেছে একটি জরিপে।
১৩ ঘণ্টা আগে
চার্জিং ক্যাবল সম্ভবত সবচেয়ে অবহেলিত একটি প্রযুক্তি পণ্য। যতক্ষণ না ছিঁড়ে যায় বা ফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যায়, ততক্ষণ এর গুরুত্ব কেউ বোঝে না। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই করা ছোট ছোট কিছু ভুল আপনার দামি ক্যাবলটির অকাল মৃত্যু ঘটাচ্ছে? ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ
২ দিন আগে
যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় সাত শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর (ভলান্টারি বাইআউট) বেছে নিতে বলেছে মার্কিন ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে কর্মীসংখ্যা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ দিন আগে
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৬ দিন আগে