
গুগল তাদের এআইভিত্তিক ভিডিও জেনারেশন টুল ভিও ৩-এ যুক্ত করেছে উল্লম্ব ভিডিও ফরম্যাট এবং ১০৮০পি রেজল্যুশনের সমর্থন। ডেভেলপারদের জন্য প্রকাশিত গুগলের ব্লগ পোস্টে জানানো হয়েছে, এখন থেকে ভিও ৩ এবং ভিও ৩ ফাস্ট দিয়ে ৯: ১৬ অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও তৈরি করা যাবে, যা মোবাইল ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য আরও উপযোগী। তবে আপাতত এই সুবিধা কেবল ডেভেলপারদের জন্য উন্মুক্ত।
গুগল জানিয়েছে, নতুন এই ফিচার ব্যবহারের জন্য ডেভেলপারদের এপিআই অনুরোধে অ্যাসপেক্টরেশিও প্যারামিটারকে ৯: ১৬ হিসেবে সেট করতে হবে। অর্থাৎ, এটি মূলত অ্যাপ নির্মাতাদের জন্য, যাঁরা ভিও ৩-কে তাদের অ্যাপ বা প্ল্যাটফর্মে সংযুক্ত করছেন।
ছাড়া, ভিডিওর রেজল্যুশন এখন ৭২০পি থেকে বাড়িয়ে ১০৮০পি করা হয়েছে—তবে এই উন্নতমানের রেজল্যুশন শুধু ১৬: ৯ অ্যাসপেক্ট রেশিওর ভিডিওর জন্য প্রযোজ্য, জানিয়েছে প্রযুক্তি সংবাদমাধ্যম নিওউইন।
ডেভেলপারদের জন্য আরও একটি বড় সুখবর হলো—ভিডিও তৈরির খরচ কমিয়েছে গুগল। এখন থেকে ভিও ৩ ব্যবহার করে প্রতি সেকেন্ড ভিডিও তৈরি করতে খরচ হবে শুধু ৪০ সেন্ট, যা আগে ছিল ৭৫ সেন্ট। একইভাবে, ভিও ৩ ফাস্টের মূল্য কমিয়ে ১৫ সেন্ট করা হয়েছে, যা আগে ছিল ৪০ সেন্ট। এই মূল্যহ্রাস এপিআই ব্যবহারের জন্য প্রযোজ্য, যার ফলে ডেভেলপারদের জন্য তাদের অ্যাপে ভিও ৩ ব্যবহার করা আরও সাশ্রয়ী হবে।
গুগল জানিয়েছে, ভিও ৩ এবং ভিও ৩ ফাস্ট এখন ‘জেমিনি এপিআই’তে স্থিতিশীল এবং বৃহৎ পরিসরে ব্যবহারের উপযোগী। কোম্পানিটি তাদের ব্লগে ভিও ৩-এর উল্লম্ব ফরম্যাটে তৈরি একটি ডেমো ভিডিওও প্রকাশ করেছে, যেখানে পর্বত আরোহী বলছেন, ‘ভিও ৩ এখন প্রায় ৫০ শতাংশ সস্তা এবং উন্নতমানের, তাই এবার কিছু তৈরি করে দেখাও।’
এদিকে, চলতি বছরের জুনে গুগল ঘোষণা দেয়, গ্রীষ্মেই ভিও ৩ ইউটিউব শর্টসে যুক্ত করা হবে। আর এখন ডেভেলপারদের মাধ্যমে এই ফিচার যুক্ত হওয়ায়, শিগগিরই ভিও ৩ দিয়ে তৈরি ভিডিও দেখা যাবে টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো উল্লম্ব ভিডিও প্ল্যাটফর্মে।
তবে বিশ্লেষকেরা বলছেন, এর ফলে হয়তো আরও বেশি এআই-নির্ভর ‘কনটেন্ট’ আমাদের সামনে আসবে, যা কখনো কখনো ‘এআই স্লপ’ বলেও সমালোচিত হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অন্য অপারেটরদের বাজারে প্রতিযোগিতার মধ্যে রাখতে টেলিটককে সরকারের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান
১৫ ঘণ্টা আগে
‘মিউজ ইমেজ’ নামের এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের পাবলিক (সবার জন্য উন্মুক্ত) অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে এআই–নির্ভর নতুন ছবি তৈরি করতে পারতেন। প্রম্পটে (নির্দেশনা) কেবল কোনো পাবলিক প্রোফাইলের নাম উল্লেখ করলেই সেই প্রোফাইলের ছবিগুলোর ওপর ভিত্তি করে নতুন ছবি তৈরি করা যেত।
২ দিন আগে
অভিযোগপত্রে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি লিখেছে, ওপেনএআই এখন এমন সব মানুষকে চাকরি দিয়েছে, যাদের একসময় অ্যাপলের ট্রেড সিক্রেটের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে, ওপেনএআই তাদের হার্ডওয়্যার তৈরির কাজকে গতিশীল করতে সেই গোপন তথ্য ব্যবহারের অধিকার পেয়ে যাবে।
২ দিন আগে
চলমান ফুটবল বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড অপো। দেশের ফুটবলকে উৎসাহিত করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
২ দিন আগে