বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রকাশনায় ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গকে নিয়ে প্রচ্ছদ করেছে। ফেসবুক বিভাজন উস্কে দেয়, শিশুদের ক্ষতি করে, নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয় বলে দাবি করেছে ম্যাগাজিনটি।
একটি ফোন অ্যাপ মুছে ফেলার আইকন ইলুস্ট্রাশন করে প্রচ্ছদের ছবিটি করা হয়েছে। আর একটি সহজ প্রশ্ন করা হয়েছে–‘ডিলিট ফেসবুক?’ । সেখানে দুটি অপশন দেওয়া হয়েছে–‘ক্যানসেল’ অর ‘ডিলিট’?
এর আগে ফেসবুকের প্রাক্তন কর্মকর্তা, ফ্রান্সেস হগেন মার্কিন কংগ্রেসে জানান, ফেসবুক নিরাপত্তার বদলে আর্থিক উন্নতিকেই প্রাধান্য দেয়। ফেসবুকের কাছে টাকা আয় করাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ফ্রান্সেস হগেন বলেন, 'ভুল বা ঘৃণা ছড়ায় এমন তথ্য ছড়ানো বন্ধ না করে বরং উসকে দিচ্ছে ফেসবুক। দাঙ্গা উসকে দেওয়া, রাজনৈতিক মেরুকরণের মদদ জোগাচ্ছে প্রতিষ্ঠানটি।'
টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত কভার প্রবন্ধে বলা হয়, ফ্রান্সেস হগেন এর তথ্য ফাঁস এবং সাক্ষ্য সোশ্যাল মিডিয়াকে কঠিন নিয়ন্ত্রণের বিষয়টিকে উৎসাহিত করেছে। সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে পাবলিক বিতর্কের বিষয়টির উন্নয়ন ঘটিয়েছে।
প্রবন্ধটি লিখেছেন বিলি পেরিগো। তিনি ফেসবুকের সিভিক ইনটিগ্রিটি টিমের কথা তুলে ধরেন। এই টিমটিকে ফেসবুক ২০২০ সালের ডিসেম্বর মাসে বাতিল করে দেয়। অথচ এই টিমটি মানুষের মাঝে ফেসবুক কীভাবে ঋণাত্মক প্রভাব ফেলছে তা তুলে ধরেছিল। কিন্তু মুনাফার কথা চিন্তা করে ভেবেচিন্তে ফেসবুক এই টিমকে বাতিল করে দেয়।
মার্ক জাকারবার্গ এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, যে অভিযোগগুলো করা হচ্ছে তা মোটেও সত্য নয়।
জাকারবার্গ তার কর্মীদের একটি বার্তা পাঠান এবং পরবর্তীতে তা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এই পোস্টে তিনি বলেন, 'যে যুক্তি দেওয়া হচ্ছে যে আমরা কনটেন্ট ভেবেচিন্তে পুশ করি, মুনাফার জন্য গ্রাহকদের উসকানি দিই, রাগিয়ে দিই–তা একদম অযৌক্তিক।' তিনি আরও বলেন, 'কোনো প্রযুক্তি কোম্পানি এমন কোনো পণ্য তৈরি করবে না যেটি মানুষকে রাগান্বিত বা হতাশাগ্রস্ত করবে।'
উল্লেখ্য, এগারো বছর আগেও টাইম ম্যাগাজিন মার্ক জাকারবার্গের প্রচ্ছদ করেছিল। তবে সেসময় পজিটিভ প্রবন্ধের জন্য তাঁর প্রচ্ছদ করেছিল টাইম ম্যাগাজিন।

আট বছর ও তার কম বয়সী শিশুদের জন্য ‘নেটফ্লিক্স প্লেগ্রাউন্ড’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। গত সোমবার এই অ্যাপটি চালু হয়। ভিডিও গেমের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে জনপ্রিয় সব শো-এর ওপর ভিত্তি করে তৈরি গেম ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতাসম্পন্ন এই অ্যাপটি...
২ ঘণ্টা আগে
প্রযুক্তির ছোঁয়ায় কলমও এখন স্মার্ট হচ্ছে। কলম দিয়ে খাতায় লেখা সংরক্ষণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সংরক্ষণ করা যাবে। তেমন কিছু স্মার্ট পেন আছে বাজারে।
৮ ঘণ্টা আগে
বর্তমান সময়ের কিশোর-কিশোরীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। তবে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে সন্তান এবং অভিভাবকদের মধ্যে বিশাল এক মানসিক ও তথ্যগত দূরত্ব তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
একটা সময় ছিল, যখন রোবট ব্যবহার করা হতো শুধু কাজের গতি বাড়ানোর জন্য। কিন্তু ২০২৬ সালে দাঁড়িয়ে জাপানের জন্য এটি আর বিলাসিতা নয়, বরং শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান হাতিয়ার। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের লক্ষ্য হলো, ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী ফিজিক্যাল এআই খাতের ৩০ শতাংশ...
৯ ঘণ্টা আগে