চলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বারের বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টির প্রতিনিধি ইউ ইয়ং-ওনের দপ্তরের পত্রিকা দ্য কোরিয়া হেরাল্ড জানায়, জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত মোট ৯ হাজার ২৬২ বার সাইবার হামলার চেষ্টা হয়। এর মধ্যে ৯ হাজার ১৯৩ বার হ্যাকিংয়ের চেষ্টা করা হয় সামরিক বাহিনীর সরকারি ওয়েবসাইটে অনুপ্রবেশের মাধ্যমে এবং বাকি ৬৯টি ইমেইল হ্যাকিংয়ের মাধ্যমে। উল্লেখযোগ্যভাবে এই সময়ের মধ্যে কোনো ম্যালিশিয়াস কোড বা ভাইরাস-ভিত্তিক হামলার সন্ধান মেলেনি।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ‘সব ধরনের সাইবার হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো ধরনের ক্ষতি হয়নি।’
এর আগের বছরগুলোর তুলনায় ২০২৫ সালের সাইবার হামলার সংখ্যা সর্বোচ্চ। ২০২১ সালের প্রথমার্ধে হামলার সংখ্যা ছিল ৬ হাজার ১৪৬টি, ২০২২ সালে ৪ হাজার ৯৪৩টি, ২০২৩ সালে ৬ হাজার ৮০৫টি এবং ২০২৪ সালে ৬ হাজার ৪০১টি। সেই তুলনায় ২০২৫ সালে হামলার সংখ্যা ৪৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার সাইবার অপারেশনস কমান্ড ইউ ইয়ং-ওনের দপ্তরকে জানায়, এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত।
তারা জানায়, ‘আমরা হ্যাকিং চেষ্টার পেছনের নির্দিষ্ট হ্যাকার চিহ্নিত করতে পারিনি, তবে যেসব দেশে রাউটিং আইপি ঠিকানা অবস্থিত এবং যেসব আইপি ব্যবহার করে হামলা হয়েছে, সেগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে বোঝা যায় যে, এগুলোর অধিকাংশই উত্তর কোরিয়া থেকে পরিচালিত।’
তারা আরও জানায়, ‘সামরিক বাহিনী তার প্রতিরক্ষাব্যবস্থা উন্নত করে একটি সুসংহত সাইবার প্রস্তুতি বজায় রাখছে।’
এই পরিস্থিতিকে ‘গুরুতর সতর্ক সংকেত’ বলে আখ্যা দিয়েছেন ইউ ইয়ং-ওন।
তিনি বলেন, ‘সামরিক নেটওয়ার্কে মাত্র একটি অনুপ্রবেশও কমান্ড ও কন্ট্রোল সিস্টেমসহ গুরুত্বপূর্ণ তথ্য সম্পদের ওপর মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই সামরিক কর্তৃপক্ষের উচিত নিরাপত্তাব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ, সাইবার অনুপ্রবেশ অনুশীলনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সামরিক কর্মকর্তাদের জন্য নিরাপত্তা শিক্ষার ব্যবস্থা করা।’
তিনি আরও বলেন, ‘সরকারের উচিত রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সরাসরি তত্ত্বাবধানে একটি কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রণ টাওয়ার গঠনসহ আইন সংশোধনের মাধ্যমে একটি কার্যকর এবং সর্বব্যাপী ব্যবস্থা গ্রহণ করা।’
এদিকে, সংখ্যায় কম হলেও সামরিক সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর সাইবার হামলার সংখ্যাও বেড়েছে।
ইউ ইয়ং-ওনের দপ্তরের তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর কাছে রিপোর্ট করা প্রতিরক্ষাশিল্প প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার সংখ্যা ২০২১ সালে ছিল ৫টি, ২০২২ সালে ২টি, ২০২৩ সালে ৪টি এবং ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ১৬টিতে।
তবে ইউয়ের দপ্তর জানিয়েছে, প্রতিরক্ষা প্রযুক্তি নিরাপত্তা আইন অনুযায়ী এসব কোম্পানি স্বতন্ত্রভাবে তাদের সিস্টেম পরিচালনা করে বিধায় মোট কতবার সাইবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, তা নির্ভুলভাবে জানা সম্ভব নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে