বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বা ৩০০ কোটির বেশি মানুষ এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের সক্রিয় ব্যবহাকারী। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক, অর্থাৎ এপ্রিল-জুন সময়ে সক্রিয় ব্যবহারকারী বেড়েছে ৬ শতাংশ।
এই তিন মাসে এশিয়ায় ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। আর কানাডা ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম বেড়েছে। উল্টোদিকে ইউরোপে ব্যবহারকারী কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
ফেসবুকের মালিক কোম্পানি মেটার আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্রিয় ব্যবহাকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ। এছাড়া বিশ্বের বাকি অঞ্চলে ১ কোটি ৬০ লাখ ব্যবহারকারী বেড়েছে। আর ইউরোপে ব্যবহারকারী কমেছে ২০ লাখ।
বিজনেস ইনসাইডার বলছে, কানাডা ও যুক্তরাষ্ট্রে সক্রিয় ফেসবুক ব্যবহাকারীর সংখ্যা ১০ লাখের মতো বাড়লেও এই অঞ্চলে ফেসবুকের জনপ্রিয়তা কমার আভাস পাওয়া যাচ্ছে।
ফেসবুক ছাড়া মেটার অ্যাপ ইনস্টাগ্রাম, হোয়াটঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডে গত ৩০ জুন পর্যন্ত মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ। এই মাসে প্রায় ৩০০ কোটি মানুষ এসব অ্যাপ ব্যবহার করেছে।
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে গত ৫ জুন একই ধরনের অ্যাপ থ্রেড চালু করে মেটা। এই অ্যাপ চালু হওয়ার পাঁচ দিনের মাথায় ১০ কোটি ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হয়।
মেটার এই অ্যাপগুলো কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। যদিও গত বছর থেকে এ বছরের মার্চ পর্যন্ত তিন ধাপে ২৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছে ফেসবুক। এর মোট কর্মী ছিল ৮৭ হাজার।
ব্লুমবার্গ টেলিভিশন বলছে, দ্বিতীয় ত্রৈমাসিকে মেটার আয় ১১ শতাংশ বেড়ে ৩ হাজার ১৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এই সংখ্যা ওয়াল স্ট্রিট জার্নালের প্রত্যাশিত ৩ হাজার ১১০ কোটির চেয়ে বেশি। এদিকে আয় বাড়ার খবরে মেটার শেয়ারের দর ৬ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে রুশ সরকার। আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর পরিবর্তে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে নজরদারি বাড়িয়েছে টেক জায়ান্ট গুগল। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পরিচয় চুরিতে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তা গুগলের মাধ্যমে ট্র্যাক করা শিগগিরই সম্ভব হবে।
২ দিন আগে
চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন প্রদর্শনের পরীক্ষা করছে। এই পরীক্ষা চলছে ফ্রি এবং গো সাবস্ক্রিপশন টায়ারে। এই দুই টায়ারই চ্যাটজিপিটির সবচেয়ে সস্তা প্যাকেজ। অনেকের মতে, এটাই হয়তো বিজ্ঞাপনহীন চ্যাটজিপিটির শেষের শুরু।
৩ দিন আগে
কয়েক বছর আগেও এআই নতুন এক প্রযুক্তি হিসেবে ধীরে ধীরে এগোচ্ছিল। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর সবকিছু যেন দ্রুত বদলে যেতে থাকল। মাঝে চীনের ডিপসিক নিয়েও চলল ব্যাপক আলোচনা। খুব অল্প সময়ের মধ্যে এআই পুরো বৈশ্বিক প্রতিযোগিতা হিসেবে গড়ে উঠল।
৩ দিন আগে