শিগগিরই আইওএস ১৭ এর চূড়ান্ত ভার্সন (সংস্করণ) নিয়ে আসবে অ্যাপল। এর সবচেয়ে মজার ফিচার হলো ফটো ও লাইভ ফটো থেকে স্টিকার ও লাইভ স্টিকার তৈরি করা। এর জন্য কোনো অ্যাপ বা অ্যাডোবি ফটোশপের মতো টুল ব্যবহারের প্রয়োজন হবে না। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
আইওএস ১৭–এর এই টুলের অফিসিয়াল কোনো নাম নেই। এই ফিচার ছবির ব্যক্তি, বস্তু ও প্রাণীকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে দেয়। খুব সহজেই এই ফিচার ব্যবহার করা যায়।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন–
আইওএস ১৫ ভার্সনের ‘ভিজ্যুয়াল লুক আপ’ ফিচারে গাছ, খাবার, ভূপ্রকৃতি ও বিভিন্ন প্রাণীকে চিহ্নিত করতে পারে। এই ফিচার ছবি ও পিডিএফ থেকে কোন বস্তুকে উঠিয়ে মেসেজ বা অন্য কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়।
এই ফিচার অ্যাপলের মেশিন লার্নিংয়ের মাধ্যমে সম্ভব হয়েছে। ২০২২ সালের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে অ্যাপল বলে, অ্যাপলের নিউরাল ইঞ্জিনে এক সেকেন্ডে ৪ হাজার কোটি অপারেশন সম্পাদন করে। এর ফলে টুলটি ছবির বিষয়বস্তু সহজে চিনতে পারে।
আইফোন ১৬ এর ‘ফটো এডিটর’ টুলটি ওয়ালপেপারের বস্তুকেও ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে। এর ফলে লক স্ক্রিনে তারিখ ও সময় বস্তুটির পেছনে থাকে, যা একটি ম্যাগাজিন কভারের মত আবহ সৃষ্টি করে।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
১০ ঘণ্টা আগে
চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
১ দিন আগে
বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।
১ দিন আগে