টেক জায়ান্ট অ্যামাজন ডট কমের জনপ্রিয় ওয়েবসাইট র্যাঙ্কিং সিস্টেম অ্যালেক্সা ডট কম বন্ধ হতে যাচ্ছে। আগামী ১ মে এটি বন্ধ হবে। ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই উদ্যোগ ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে এটি কিনে নেয় অ্যামাজন।
গতকাল বুধবার একটি বিবৃতিতে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, ‘২৫ বছর আগে আমরা অ্যালেক্সা ইন্টারনেট প্রতিষ্ঠা করেছিলাম। এই প্ল্যাটফর্মটি ২০২২ সালের ১ মে বন্ধ হবে।’
এক ব্লগ পোস্টে অ্যালেক্সা জানিয়েছে, ৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া যাবে না। তবে যাঁদের দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশন নেওয়া আছে, তাঁরা ১ মে ২০২২ পর্যন্ত এর সুবিধা পাবেন।
অ্যামাজন বিবৃতিতে তার গ্রাহকদের ধন্যবাদ জানায়।
অ্যামাজনের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই সেবাও ২০২২ সালের ৮ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যালেক্সা ডট কম।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) অর্থনীতিবিদেরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন পর্যন্ত ইউরোপের শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে প্রযুক্তিটি দ্রুত বিকশিত হওয়ায় দীর্ঘ মেয়াদে এর প্রভাব কী হতে পারে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
১৬ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
২ দিন আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
২ দিন আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
২ দিন আগে