
২০২১ সালে ভারতে প্রথম বাজারে আসে টিভিএস কোম্পানির টিভিএস রাইডার ১২৫ সিসির বাইকটি। ভারতের বাজারে ইতিবাচক প্রভাব ফেলে এরই মধ্যে দেশের বাজারে নিজের জায়গা দখল করে নিয়েছে এই কমিউটার বাইক। বাইকপ্রেমীদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে স্পোর্টিং লুকের এই বাইক। অনেকেই বলছেন, ন্যাকেড স্পোর্টিং লুকের বাইকটি মার্কেট কাঁপাবে। টিভিএস অটোর সব শোরুমেই প্রি-বুকিংয়ের মাধ্যমে বাইকটি এখন পাওয়া যাচ্ছে।
টিভিএস রাইডার বাইকটিতে রয়েছে টিভিএস ফোর-ভির ডিজাইনের মতো সুন্দর হেডলাইট। এটি বাইকটিতে একটি এগ্রেসিভ লুক দেয়। হেডলাইটে থাকছে এলইডি ডিআরএল লাইট। পাশাপাশি এলইডি এই হেড লাইটের আলোও রাস্তায় চলাচলের জন্য যথেষ্ট। টেল লাইটেও আনা হয়েছে নতুনত্ব। নতুন এই বাইকে রয়েছে ইউনিক ডিজাইন, স্প্লিট সিট (টু পার্ট সিট), টায়ার সাইজ, সাইলেন্সার পাইপের ধরনেও এনেছে ব্যাপক পরিবর্তন। বাইকটির সবচেয়ে মজার বিষয় নেগেটিভ মিটার, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রয়েছে হেলমেট অ্যালার্ম, যা বাইকে বসার পর আপনাকে হেলমেট পরার কথা স্মরণ করিয়ে দেবে। রয়েছে গিয়ার ইন্ডিকেটর।
১২৫ সিসি সেগমেন্টের বাইকটিতে রয়েছে সামনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক। বাইকটিতে পুরোপুরি স্পোর্টস লুক দেওয়ার জন্য রয়েছে একটি ইঞ্জিন গার্ড। রয়েছে আই টাচ টেকনোলজি। এর ফলে শুধু সেলফ সুইচের চাপেই স্টার্ট হবে বাইকটি।
সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজির (এসবিটি) ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এটি থাকায় অনেকটা সিবিএসের মতো ব্রেকিং কাজ করে, যা ১২৫ সিসি সেগমেন্টের কমিউটার বাইকের মধ্যে অন্যতম। ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এই বাইকের সিটের উচ্চতা ৭৮০ মিলিমিটার। ফলে যেকোনো উচ্চতার মানুষ সহজে বাইকটি রাইড করতে পারবেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে।
১০ লিটার তেল ধারণক্ষমতার বাইকটিতে রয়েছে সামনে ৮০/১০০ এবং পেছনে ১০০/৯০ সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে টেলিস্কোপ সাসপেনশন।
বাইকটির ইঞ্জিনেও রয়েছে বিশেষত্ব। রয়েছে এয়ার এবং ওয়েল কুলিং সিস্টেম। কার্বুরেটর ইঞ্জিনে রয়েছে ফোর-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। যেটা ১২ দশমিক ৭ বিএইচপি ৬০০০ আরপিএম ক্ষমতা তৈরি করতে পারে এবং টর্ক ১১ দশমিক ৫ এনএম। ফলে বলা যেতেই পারে বাইকটি এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী মোটরবাইক। রয়েছে ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন।
সিটি রাইডে এক লিটার তেলে ৪৮ থেকে ৫০ কিলোমিটার মাইলেজ পাবেন। বাইকটির পিলিয়ন (পেছনে যে বসে) বসার সিট বেশ আরামদায়ক। এর টু-পার্ট সিট এবং ফোম বেশ আরামদায়ক। ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা দামের এই বাইক বর্তমানে বাংলাদেশের বাজারে STRIKING RED, BLAZING BLUE, WICKED BLACK এবং FIERY YELLOW রঙে পাওয়া যাচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
২ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
১ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
১ দিন আগে