বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং পাম নেদারল্যান্ডসের সিনিয়র বিশেষজ্ঞরা যৌথভাবে বেসিস মিলনায়তনে নয় দিনের এক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। আইসিটি কোম্পানি গুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য ও পরিষেবা বিকাশে সহায়তা করার লক্ষ্যে 'কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)'-এর ওপর এই সেশন আয়োজন করা হয়। প্রশিক্ষণ সেশনটি ১৩ মার্চ, ২০২৩ শুরু হয়ে ২১ মার্চ, ২০২৩ শেষ হয়। এতে ছয়টি শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠানের মোট ১২ জন অংশগ্রহণ করে।
প্রশিক্ষণের সময়, অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কীভাবে তাদের নিজস্ব কোম্পানির ব্যবসায়িক কৌশলগুলি তৈরি করতে হয় তা শিখেছে এবং তারা তাদের প্রশিক্ষণ অনুযায়ী একটি ব্যবসায়িক মডেল তৈরি করে।
প্রশিক্ষণের শেষ দিনে বেসিসের সহসভাপতি (প্রশাসন) জনাব আবু দাউদ খান সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। তিনি প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের প্রশিক্ষণ তথ্যপ্রযুক্তি শিল্পকে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য ও পরিষেবা বিকাশে সহায়তা করবে। এই প্রশিক্ষণ থেকে বেসিস সদস্যরা উপকৃত হবেন হবে তিনি আশা করেন।
বেসিসের সচিব জনাব হাশিম আহমেদ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং বিআইটিএম এর প্রশিক্ষণ সমন্বয়কারী খালেদা বেগম প্রশিক্ষণ সেশনটি সমন্বয় করেন।
পাম নেদারল্যান্ডস থেকে জনাব মিশেল কুপার্স, জনাব ক্লদ এনদাবারাসা এবং জনাব পল শ্রেউডার নামে তিনজন প্রশিক্ষক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।
উল্লেখ্য, পাম নেদারল্যান্ডস এবং বেসিস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যেখানে পাম নেদারল্যান্ডস বিটুবি ম্যাচমেকিং, সিনিয়র প্রশিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বেসিসের সদস্য কোম্পানি গুলোকে প্রশিক্ষণ এবং কিছু পরিষেবা প্রদান করবে।
লিডস করপোরেশন লিমিটেড, এমএফ এশিয়া লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড, আরটিসি হাবস লিমিটেড, সফটওয়্যার শপ লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড থেকে ১২ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে অনেকটাই খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র ও চীন।
১ দিন আগে
বহু মানুষের জীবনের পুরোটাই খরচ হয়ে যায় সোনার হরিণের পেছনে দৌড়ে। আর কারও কাছে সোনার হরিণ নিজেই দরজায় এসে কড়া নাড়ে। আলেক্সান্ড্র ওয়াং তেমনই এক বিস্ময়কর উদাহরণ, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত লেখাপড়া...
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আশির দশকের আমেজে ভরে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সেলফি রূপ নিচ্ছে রেট্রো পোর্ট্রেটে। পুরোনো দিনের হেয়ারস্টাইল, ভিনটেজ পোশাক আর ফিল্ম টেক্সচারের এই ছবিগুলো তৈরি করা বেশ সহজ।
১ দিন আগে
ভাবুন তো, আপনি মঙ্গলের উদ্দেশে ভেসে যাচ্ছেন অসীম মহাশূন্যে। হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনায় মহাকাশযানের সব ডিজিটাল ও ইলেকট্রনিক নেভিগেশন বিকল হয়ে গেল। পৃথিবীর সঙ্গেও বিচ্ছিন্ন রেডিও যোগাযোগ। অন্তহীন অন্ধকারের বুক চিরে কীভাবে আবার ফিরে আসবেন প্রিয় গ্রহে?
১ দিন আগে