
দীর্ঘ দিন সফটওয়্যার হালনাগাদ সুবিধার কথা আগেই ঘোষণা দিয়েছে গুগল। এবার হার্ডওয়্যারেও অন্তত সাত বছর সমর্থন দেওয়ার ঘোষণা এল। পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোনে এই সুবিধা দেবে সার্চ জায়ান্ট গুগল।
‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে গুগল ঘোষণা দিয়েছে, সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ পরিবর্তনের সমর্থন দেওয়া হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও নিরাপত্তা ত্রুটি সংশোধনের সমর্থনের পাশাপাশি এই সুবিধাও পাওয়া যাবে বলে অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে বলা হয়েছে।
অবশ্য সাত বছর পর্যন্ত যন্ত্রাংশ পরিবর্তনের সুবিধা সম্পর্কে গুগলের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
গুগলের অংশীদার কোম্পানি আইফিক্সইট বলছে, পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ (স্পেয়ার পার্টস) গুগলের ওয়েবসাইট থেকে কেনা যাবে। কোনো কারণে পিক্সেল ৮ সিরিজের ফোনের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তা পরিবর্তন করে আরও বেশি সময় ফোনগুলো ব্যবহার করতে পারবেন।
এই সুবিধা সবচেয়ে বেশি কাজে লাগবে ব্যাটারির ক্ষেত্রে। কারণ দুই বছরের মধ্যে স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা ২০ শতাংশ কমে যায়। বাজারে ব্যাটারি পাওয়া গেলেও সেগুলো আসলটির মতো মানের হয় না। এবার সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের ফোনের আসল ব্যাটারি প্রতিস্থাপনের সুযোগ পাওয়া যাবে।
গ্রাহকেরা ফোন কেনার সময় সাধারণত ডিভাইসের আয়ুর কথা ভাবেন। তাই সাত বছর সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থনের বিষয়টি ক্রেতাদের আকর্ষণ করবে। দুটি ক্ষেত্রে এই সমর্থন গুগল পিক্সেল সিরিজকে অন্যান্য কোম্পানির স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। তবে দীর্ঘ দিন সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থন দেওয়ার ঘোষণায় স্পষ্ট যে, মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চাচ্ছে গুগল।
পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো গতকাল বুধবার উন্মোচন করে গুগল। কোম্পানিটি সেই সঙ্গে এয়ারবাডস প্রো ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করেছে। বর্তমানে ডিভাইসগুলোর প্রিঅর্ডার চলছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
৩ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে