ফেসবুককে বলা যায় ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। অভ্যন্তরীণ তথ্য ফাঁস, গ্রাহকের অধিকার খর্ব করা, ফেসবুক বন্ধের দাবি ইত্যাদি মিলিয়ে ভার্চুয়াল দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় এখন ফেসবুক। এর মধ্যেই ফেসবুক ‘মেটাভার্স’ তৈরিতে ইউরোপজুড়ে ১০ হাজার লোক নিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটাভার্স এমন এক ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা একত্রে গেম খেলা, কাজ করা—এমনকি খুব সহজেই নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যেতে পারবে। তাও আবার খুব সহজেই ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ব্যবহার করার মাধ্যমে। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বেশ আগে থেকেই এই মেটাভার্স তৈরিতে তোড়জোড় শুরু করেছেন।
ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, মেটাভার্স চালু হলে সৃষ্টিশীলতা, সামাজিক ও অর্থনীতির ক্ষেত্রে নতুন এক জগৎ উন্মুক্ত হবে। আর এতে সবচেয়ে অগ্রগামী থাকবে ইউরোপীয়রাই।
ফেসবুকের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উচ্চ দক্ষতাসম্পন্ন প্রকৌশলীদের মাধ্যমে আগামী পাঁচ বছরেই এই প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হবে। এটি ইইউভিত্তিক বাজার ও বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এই মেটাভার্স তৈরিই এখন ফেসবুকের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি তারা এই প্ল্যাটফর্ম তৈরিতে সাহায্য করতে কিছু অলাভজনক প্রতিষ্ঠানকে ৫ কোটি ডলার বিনিয়োগ করেছে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, এই মেটাভার্স শুধু এক প্রতিষ্ঠানের পক্ষে রাতারাতি তৈরি করা সম্ভব নয়, প্রয়োজন অন্যদের সহায়তা। এর আগেও নিজেদের সক্ষমতা বাড়াতে বেশ কিছু প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কিনে নেওয়ার মতো ইতিহাস রয়েছে ফেসবুকের। তবে পুরোপুরি এই মেটাভার্স তৈরিতে ১০ থেকে ১৫ বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ফেসবুকের সমালোচনাকারীদের ধারণা, সম্প্রতি ফেসবুক কেলেঙ্কারি অন্যদিকে প্রবাহিত করতেই তারা এই ঘোষণা দিয়েছে। কারণ, তাদের সাবেক এক কর্মকর্তা ফ্রান্সিস হাউগেন ফাঁস করেছেন ফেসবুকের অভ্যন্তরীণ স্পর্শকাতর বেশ কিছু তথ্য। এ নিয়ে বেশ জল ঘোলা হয়। ফেসবুকের নিরাপত্তা ও শিশু-কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এই আলোচনা-সমালোচনার মধ্যেই এল মেটাভার্স প্রকল্পের জন্য বিপুল জনবল নিয়োগের ঘোষণা।

জিজ্ঞেস করা হলে অধিকাংশ ব্যবহারকারী বলবেন, তাঁরা এআইকে (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিশ্বাস করেন না। আবার তথ্য দেওয়ার সময় এআই ৬০ শতাংশ ক্ষেত্রেই ভুল কিংবা কাল্পনিক তথ্য দেয়। তারপরও সাম্প্রতিক গবেষণার তথ্য বলছে, ইন্টারনেটে কোনো পণ্যের রিভিউ বা মন্তব্য পড়ার ক্ষেত্রে মানুষের লেখা সারাংশের তুলনায় এআইয়ের...
৩ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শান্তনু নারায়ণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি এই শীর্ষ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর পদত্যাগের ঘোষণার পর সান জোসে-ভিত্তিক কোম্পানিটি এখন নতুন সিইওর সন্ধানে নামছে।
১ দিন আগে
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। গতকাল বুধবার এমটবের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল...
৪ দিন আগে