প্রযুক্তির জগতে একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী মাসে। কারণ সেপ্টেম্বরের দুটি পৃথক অনুষ্ঠানে অগমেন্টেড রিয়েলিটির (এআর) চশমা উন্মোচন করবে প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্ন্যাপচ্যাট ও মেটা। ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে বাস্তব দুনিয়ার মেলবন্ধন তৈরি করে দৈনন্দিন কাজকর্মকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে এআর চশমাগুলো। গেমিং, সামাজিক যোগাযোগ এবং দৈনন্দিন জীবনযাত্রার নানা ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা যোগ করতে পারে এই প্রযুক্তি। তাই পণ্যগুলো প্রযুক্তির জগতে একটি বিশাল পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
আগামী ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্ন্যাপচ্যাটের বার্ষিক অংশীদারত্ব সামিট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কোম্পানিটির সিইও ইভান স্পিগেল ৫ম প্রজন্মের এআর চশমার উদ্বোধন করবেন। এর এক সপ্তাহ পর আগামী ১২ সেপ্টেম্বর মেটার কানেক্ট কনফারেন্সে সিইও কোম্পানিটির প্রথম এআর চশমা উন্মোচন করবেন মার্ক জাকারবার্গ। মেটার এই চশমার কোডনেম হলো ‘ওরিয়ন’।
তবে উভয় কোম্পানির ডিভাইসগুলোর কোনোটিই সাধারণ গ্রাহকেরা কিনতে পারবে না। কারণে এগুলো সীমিত পরিমাণে তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যক ডেভেলপারদের কাছে সরবরাহ করা হবে।
স্ন্যাপচ্যাট ১০ হাজার ইউনিটের কম এআর চশমা তৈরি করছে এবং মেটা এর চেয়েও কমসংখ্যক ওরিয়ন চশমা উৎপাদন করেছে। উন্নত প্রযুক্তির এসব ডিভাইস উৎপাদনের খরচ বেশি হওয়ায় কোম্পানি দুটি কমসংখ্যক এআর চশমা তৈরি করছে। প্রতি ইউনিট তৈরির জন্য স্ন্যাপচ্যাটকে কয়েক হাজার ডলার খরচ করতে হয়েছে, আর ওরিয়ন চশমার প্রযুক্তির বিকাশে মেটাকে কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে বলে জানা গেছে।
সাধারণ মানুষের কাছে এআর চশমাগুলোর গ্রহণযোগ্যতা বাড়াতে কোম্পানি দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আগের সংস্করণগুলোর চেয়ে নতুন ডিভাইসগুলোর বিভিন্ন ফিচার আরও উন্নত করা হয়েছে। যেমন: এগুলোতে আরও বড় ডিসপ্লে দেওয়া হয়েছে ও ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে।
মেটার সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থ দাবি করেছেন যে, ওরিয়ন চশমাগুলোতে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে