আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়া ঠেকাতে আইওএস ১৭.০.৩ আপডেট নিয়ে এল অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ বলেছে, এই আপডেটের মাধ্যমে আইওএস ১৭ এর নিরাপত্তা বিষয়ক বাগ বা ত্রুটি সংশোধন করা হয়েছে।
কিছুদিন আগে অ্যাপল বলেছে, আইওএস ১৭ এর কিছু বাগ নতুন আইওএস মডেলগুলোর গরম হওয়ার জন্য দায়ী। আবার উবার ও ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপও আইওএস ১৭ ও অ্যাপলের নতুন এ১৭ প্রো চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
ফোন দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে কোম্পানি সফটওয়্যার আপডেটের ঘোষণা দেয়। এটি গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে। আইফোনের গরম হওয়ার সমস্যা সমাধানসহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটিও এই আপডেটের মাধ্যমে সমাধান করা হবে।
আইওএস ১৬.৬ ও এর পুরোনো ভার্সনের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা স্মার্টফোন হ্যাকিংয়ের সুবিধা পেত। একইভাবে ডব্লিউইবিআরটিসির (বিভিন্ন কোম্পানি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের জন্য ব্যবহার করে) বাগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে নির্বিচারে কোড পাঠানোর সমস্যা সংশোধন করা হবে।
ডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন না পেলে, ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপডেটটি ইনস্টল করা যাবে–
১. আইফোনকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসুন এবং ব্যাটারি লেভেল ৫০ শতাংশ হওয়া পর্যন্ত চার্জ দিন।
২. সেটিংসের জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
৩. আপডেটের লিস্টটি দেখা গেলে ‘আপডেট নাও’-এ ট্যাপ করুন।
৪. নিজের ফোনের পাসকোড দিন এবং এর পর আপডেটটি ডাউনলোড শুরু হবে।
৫. আপডেট ডাউনলোড শেষ হলে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে রিবুট নেবে। এতে কয়েক মিনিট সময় লাগবে। তবে এসময় পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটি চালু বা বন্ধ করার চেষ্টা করা যাবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে