আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) থেকে অন্তত দুই বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টের কনটেন্ট মুছে ফেলা শুরু করবে গুগল। জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার ও গুগল ফটোজের কনটেন্ট এর আওতায় পড়বে। কয়েক মাস ধরে বার বার ব্যবহারকারীদের ইমেইেল পাঠিয়ে সতর্ক করেছে গুগল।
গত মে মাসে নতুন এই নীতির ঘোষণা দেওয়া হয়। এই নীতির উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে নিরাপত্তার ঝুঁকি থেকে রক্ষা করা। সংস্থাটির অভ্যন্তরীণ অনুসন্ধানে জানা যায়, পুরোনো এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নবায়নে এবং টু–স্টেপ–ভেরিফিকেশনের মতো নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করা হয় না। এর ফলে অ্যাকাউন্টগুলো সহজে ফিশিং, হ্যাকিং ও স্প্যামের শিকার হয়।
শুধুমাত্র ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য নীতিটি কার্যকর হবে। স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য তা হবে না। এ ছাড়া যেসব অ্যাকাউন্টে গুগলের সাবস্ক্রিপশন কেনা রয়েছে, সেগুলো সক্রিয় হিসেবে বিবেচনা করবে এই প্ল্যাটফর্ম।
যেসব অ্যাকাউন্ট খোলার পর কখনো ব্যবহৃত হয়নি প্রথম ধাপে সেগুলো ডিলিট করা হবে। পরবর্তীতে অব্যবহৃত অ্যাকাউন্টগুলো ডিলিট করবে গুগল।
অ্যাকাউন্ট চালু রাখতে যা করতে হবে
অ্যাকাউন্ট চালু রাখার সবচেয়ে সহজ উপায় হল-প্রতি দুই বছরে অন্তত একবার সাইন ইন করা। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে সেগুলোকে সক্রিয় ভাবা হয়। এ ছাড়া সাইন ইনের পর অ্যাকাউন্ট ডিলিট হওয়া বন্ধ করতে যেসব পদক্ষেপ নেওয়া যায়–
১. কোনো ইমেইল পড়া বা সেন্ড করা।
২. গুগল ড্রাইভ ব্যবহার করা।
৩. ওই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ভিডিও দেখা।
৪. গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা।
৫. গুগল সার্চ ব্যবহার করা।
৬. গুগলের সাইন ইন ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সেবায় সাইন ইন করা।
তথ্যসূত্র:সিনেট

‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
১৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
১ দিন আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
২ দিন আগে