ফি নিয়ে বিরোধের জের ধরে বিয়ে সংক্রান্ত একাধিক অ্যাপসহ ভারতের প্লেস্টোর থেকে ১০টি কোম্পানির অ্যাপ সরিয়ে ফেলছে টেক জায়ান্ট গুগল। জনপ্রিয় বিয়ের অ্যাপ ‘ভারত ম্যাট্রিমনি’ ছাড়াও এর মধ্যে চাকরির অনুসন্ধানের অ্যাপ ‘নোকরি’ও রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছে ভারতীয় স্টার্টআপগুলো। এর মধ্যে অন্যতম হলো- ইন-অ্যাপ ফি। তবে গুগল বলেছে, এই ফি অ্যান্ড্রয়েড ও প্লে স্টোরের ইকোসিস্টেম বিকাশ ও প্রচারে সাহায্য করে।
ইন্ডিয়ান ম্যার্টিমনি ডট কমের প্রতিষ্ঠাতা মুরুগাভেল জানকিরামন বলেন, ভারত ম্যার্টিমনি, খ্রিস্টিয়ান ম্যার্টিমনি, মুসলিম ম্যার্টিমনি ও জডি অ্যাপ গত শুক্রবার প্লে স্টোর থেকে সরিয়ে ফেলে গুগল।
তিনি আরও বলেন, ‘ভারতের ইন্টারনেট জগতে জন্য এটি অন্ধকার সময়। আমাদের অ্যাপগুলো একটি একটি করে ডিলিট হয়ে যাচ্ছে। এর অর্থ দাঁড়ায় বিয়ে সংক্রান্ত সেবাগুলো বন্ধ হয়ে যাবে।’
ভারতে বিয়ের অ্যাপ ও ওয়েবসাইটগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কারণ পাত্র–পাত্রী খুঁজতে জন্য তরুণেরা আর অভিভাবকদের ওপর নির্ভর করতে চায় না।
জানকিরামন বলেন, বিয়ে সংক্রান্ত অ্যাপগুলো প্রায় ৫ কোটিবার ডাউনলোড করা হয়েছে। কোম্পানিটি দাবি করছে, তাদের ৪ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।
প্লে স্টোরের নীতি লঙ্ঘনের জন্য গত শুক্রবার ম্যার্টিমনি ডট কম ও ইনফো এজকে নোটিশ পাঠিয়েছে গুগল। ইনফো এজে কোম্পানির চাকরি খোঁজার অ্যাপ নোকরি ও রিয়েল এস্টেট কোম্পানি ৯৯ অ্যাক্ররেসকেও গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এই খবরে ম্যার্টিমনি ডট কমের শেয়ার ২ দশমিক ৭ ভাগ কমে। গত শুক্রবার লেনদের শেষে কোম্পানিটির শেয়ার হয় ২ দশমিক ২ শতাংশ। অপর দিকে ইনফো এজের শেয়ার ১ দশমিক ৫ শতাংশ কমে।
ইন-অ্যাপ কেনাকাটায় অর্থ প্রদানের ওপর ১১ শতাংশ থেকে ২৬ শতাংশ ফি আরোপ করে গুগল। এই ফির বিরোধিতা করছে ভারতীয় স্টার্টআপগুলো। এর আগে ভারতের অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ গুগলের ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ ফি আরোপের প্রক্রিয়াটি তুলে দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু সুপ্রিম কোর্টের দুটি আদেশের ফলে গুগল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই ফি নেওয়া বা অ্যাপগুলো সরানোর অনুমতি পেয়েছে।
ইনফো এজ প্রতিষ্ঠাতা সঞ্জীব বিখচান্দানি রয়টার্সকে বলেন, এটি সময়মতো গুগলের সমস্ত ফি দিয়েছে ও এর নীতিগুলোর সঙ্গে সম্মত ছিল।
একটি ব্লগ পোস্টে গুগল বলেছে, ১০টি ভারতীয় কোম্পানি অনেক সময় ধরে গুগলের সার্ভিস ব্যবহার জন্য কোনো ফি প্রদান করেনি। তবে কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি গুগল।
কোম্পানি বলছে, ‘বছরের পর বছর ধরে কোনো আদালত বা নিয়ন্ত্রক গুগল প্লের চার্জ করার অধিকার অস্বীকার করেনি।’
গুগল ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করে আছে। কারণ দেশটির ৯৪ শতাংশ ফোন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি।
গুগল বলেছে, গুগল প্লে প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন ২০ লাখেরও বেশি ভারতীয় ডেভেলপারের মাত্র ৩ শতাংশকে কোনো পরিষেবা ফি দিতে হবে।
২০২০ সালে কিছু নীতি লঙ্ঘনের দাবি তুলে প্লে স্টোর থেকে জনপ্রিয় ভারতীয় পেমেন্ট অ্যাপ পেটাইমকে কিছুদিনের জন্য সরিয়ে দেয় গুগল। এই পদক্ষেপের ফলে কোম্পানির প্রতিষ্ঠাতা ও বৃহত্তর স্টার্টআপ ইন্ডাস্ট্রিটি তাদের নিজস্ব অ্যাপ স্টোর চালু করে। সেই সঙ্গে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৪ দিন আগে