
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোবাইল ফোনের পেছনের ক্যামেরায় লাল রঙের টেপ লাগানো কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া এসব ছবিতে দেখা যাচ্ছে, জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় তিনি তাঁর কালো গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। ওই ছবিতেই বিষয়টি সবার নজরে আসে।
নেতানিয়াহুর মোবাইল ফোনের ক্যামেরা লেন্স ও সেন্সরগুলো ঘন লাল টেপ দিয়ে ঢাকা। তিনি কেন তাঁর ফোনের ক্যামেরার ওপর টেপ দিয়ে রেখেছেন? তিনি কাকে নিয়ে চিন্তিত? এসব প্রশ্ন এখন মূল ধারার গণমাধ্যমে বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর আগে মেটার সিইও মার্ক জাকারবার্গের ব্যবহৃত ল্যাপটপের ওয়েবক্যামে টেপ লাগানো ছবি ছড়িয়ে পড়েছিল। এটি কি আসলেই কোনো নিরাপত্তা ইস্যু? আসুন জেনে নিই:
বর্তমান সময়ে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত যেকোনো ডিভাইস হ্যাকিংয়ের শিকার হতে পারে—আর এর মধ্যে রয়েছে আপনার স্মার্টফোনও। ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য ও কাজের সংবেদনশীল তথ্য থাকার কারণে স্মার্টফোনটি হ্যাকিং হলে ভুক্তভোগীকে বেশ বিপদেই পড়তে হয়। সাইবার অপরাধীরা ফোনের দুর্বলতা কাজে লাগিয়ে গোপনে আপনার ক্যামেরা ও মাইক্রোফোনে প্রবেশ করে নজরদারি করতে পারে। এ জন্য ফোনে কোনো অস্বাভাবিক আচরণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।
হ্যাকাররা ক্যামেরা ও মাইক্রোফোনের নিয়ন্ত্রণ যেভাবে নেয়
ম্যালওয়্যার ও স্পাইওয়্যার: ফিশিং ই-মেইল, ভুয়া অ্যাপ কিংবা ক্ষতিকারক ওয়েবসাইট থেকে ইনস্টল হওয়া ম্যালওয়্যার ফোনে ক্যামেরা ও মাইক্রোফোনে গোপনে প্রবেশ করতে পারে।
অনিরাপদ অ্যাপস: কিছু অ্যাপ অতিরিক্ত অনুমতি চায়, যেখানে ক্যামেরা ও মাইক্রোফোনের প্রয়োজন হয় না। এসব অ্যাপ হ্যাকারদের হাত ধরে এক্সপ্লয়েটেড হতে পারে।
ফিশিং স্ক্যাম: হ্যাকাররা মিথ্যা বার্তা ও ইমেইল পাঠিয়ে আপনাকে ক্ষতিকারক লিংকে ক্লিক করানোর মাধ্যমে স্পাইওয়্যার ইনস্টল করে।
নেটওয়ার্ক আক্রমণ: অবাধে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করলে মাঝেমধ্যে হ্যাকারদের আক্রমণের শিকার হতে পারেন।
সরাসরি নিয়ন্ত্রণ নেওয়া: কেউ যদি আপনার ফোন হাতে পান, তাৎক্ষণিকভাবে স্পাইওয়্যার ইনস্টল করে দূর থেকে ক্যামেরা ও মাইক্রোফোন চালু করতে পারে।
ফোনের মাইক্রোফোন হ্যাক হয়েছে বুঝবেন যেভাবে
ফোনের ক্যামেরা হ্যাক হয়েছে যেভাবে বুঝবেন
নিরাপদ থাকতে যা করবেন
অতিরিক্ত নিরাপত্তা পরামর্শ

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১৪ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৩ দিন আগে