
ব্যস্ততার সময় একটা সাধারণ মেসেজ টাইপ করাও যেন অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধান দিতেই নতুন একটি এআইভিত্তিক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ, যার নাম ‘এআই রাইটিং হেল্প’। এই ফিচার ব্যবহারকারীর মনের মতো বার্তা বানিয়ে দেবে।
বন্ধুকে হাসানোর জন্য বুদ্ধিদীপ্ত সংলাপ, সহকর্মীর কাছে পাঠানোর জন্য ঝরঝরে একটি পেশাদার টেক্সট—এই নতুন ফিচার মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করে দেবে। ব্যবহারকারীদের কাছে তুলে ধরবে টেক্সটের একাধিক ভিন্নধর্মী প্রস্তাব। সেগুলোর মধ্য থেকে পছন্দের বার্তাটি বেছে নিয়ে অন্যদের পাঠাতে পাঠানো যাবে, আবার নিজের মতো করে এডিটও করা যাবে।
হোয়াটসঅ্যাপের নতুন একটি পেনসিল আইকোনে ট্যাপ করে এই ফিচার ব্যবহার করা যাবে। এই আইকোন স্টিকার অপশনে ট্যাপ করে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে পেনসিল আইকোনটি পাওয়া যাবে। সেটিতে ট্যাপ করলেই কাজ শুরু করবে এআই।
তবে এখানে রয়েছে কিছু শর্ত। প্রাথমিকভাবে এই ফিচার শুধু ইংরেজি ভাষায় এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, চলতি বছরের মধ্যেই অন্যান্য ভাষা ও দেশে এটি চালু করা হবে।
তবে এ ধরনের প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্বেগ থাকে গোপনীয়তা নিয়ে। হোয়াটসঅ্যাপ সব সময় দাবি করে, ব্যবহারকারীর বার্তা থাকে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ, আপনি ও আপনার চ্যাট সঙ্গী ছাড়া আর কেউ তা পড়তে পারে না। অথচ সাধারণত এআই চালাতে হলে ব্যবহারকারীর বার্তাগুলো পাঠাতে হয় দূরবর্তী সার্ভারে, যেখানে প্রক্রিয়াকরণ হয়।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা বিষয়টি ভেবেই এই প্রযুক্তি এনেছে। নতুন এই রাইটিং হেল্প তৈরি করা হয়েছে মেটার নিজস্ব ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি ব্যবহার করে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তা অন্য কেউ দেখতে বা শেয়ার করতে পারবে না। মেটার ভাষায়, ‘আপনি এবং যাঁদের সঙ্গে আপনি চ্যাট করছেন, তাঁদের ছাড়া আর কেউই বার্তাগুলোর অ্যাকসেস পাবে না।’
এ ধরনের গোপনীয় প্রযুক্তির উদাহরণ এর আগেও পাওয়া গেছে। অ্যাপল তাদের প্রাইভেট ক্লাউড কম্পিউট প্রযুক্তি দিয়ে একই রকম নিরাপদ এআই সেবা দিচ্ছে।
মেটার দাবি, ‘হোয়াটসঅ্যাপের গোপনীয়তার প্রতিশ্রুতির সঙ্গে এআই ফিচার সাংঘর্ষিক নয়।’
তবে প্রশ্ন থেকে যায়—আরেকটি এআই লেখক দরকার ছিল কি না। ইমেইল ক্লায়েন্ট, ওয়ার্ড প্রসেসর, সোশ্যাল মিডিয়া, এমনকি ফোনের কিবোর্ডেও এখন এআই লেখার সহায়তা দিচ্ছে। প্রত্যেকে চায় আপনার লেখাকে আরেকটু ঝরঝরে, মার্জিত বা আকর্ষণীয় করতে।

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
৭ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
২ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
২ দিন আগে