
আইফোনসহ অন্যান্য স্মার্টফোনের প্রাণ হলো এর টাচস্ক্রিন। তাই এতে সমস্যা দেখা দিলে তা বেশ উদ্বেগের বিষয়। পলের সর্বশেষ আইফোন ১৬ সিরিজ বিক্রি শুরু এক সপ্তাহও হয়নি, তবে এর মধ্যেই আইফোন ১৬ প্রো মডেলের টাচস্ক্রিনের সমস্যার অভিযোগ করেছেন বেশ কিছু ব্যবহারকারী। এ দুই মডেলের আইফোনের পর্দায় ট্যাপ বা সোয়াইপ করলে কিছুটা ধীরে কাজ করছে। এমনকি স্ক্রল, ড্র্যাগ ও টাইপিং ঠিকমতো কাজ করছে না।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে অনেকেই এই সমস্যা কথা জানিয়েছে। এর মধ্যে একজন রেডিট ব্যবহারকারী বলেন, নতুন ক্যামেরা কন্ট্রোল বাটনের পাশে হাতের কোনো অংশ স্পর্শ করা থাকলে আইফোনের স্ক্রিন ঠিকমতো কাজ করে না। এমনকি স্ক্রিনের স্পর্শ করলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। আরও একজন রেডিট ব্যবহারকারী একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন।
আইফোনের নতুন ক্যাপচার বাটনের কারণেই এ সমস্যা হচ্ছে বলে ধারণা করছেন তাঁরা। আইফোনের চারপাশে সরু ধাতব ফ্রেম থাকায় ব্যবহারকারীদের হাতের তালু আইফোনের পর্দা স্পর্শ করে থাকে। এর ফলে পর্দার অন্য কোনো স্থান স্পর্শ করলে তা সাড়া দেয় না। আইফোনের অতি সংবেদনশীল স্পর্শ প্রতিরোধী অ্যালগরিদমের জন্য এ ধরনের সমস্যা হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক বলছে, হার্ডওয়্যার নয়, বড় সফটওয়্যারের কোনো ত্রুটি থেকে এই সমস্যা হচ্ছে। আইফোনের ‘অ্য়াক্সিডেন্টাল টাচ রিজেকশন’ অ্যালগরিদম অতিরিক্ত সংবেদশীল। ফলে উদ্দেশ্যপূর্ণ টাচগুলোও আইফোন অগ্রাহ্য করে। এ জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রেতা এই সমস্যার কথা সামনে এনেছে। অনিচ্ছাকৃত টাচ বুঝলে ফোনটি কিছু সময়ের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সে সময় টাচ কাজ করবে না। প্রতিবেদনে বলা হয়েছে, লক থাকা অবস্থায় এই সমস্যা হচ্ছে না। শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
আইওএস ১৮ এবং আইওএস ১৮.১ সংস্করণের আইফোন ১৬ প্রো ব্যবহারকারীদের অনেকেই এই সমস্যায় পড়েছেন।
আইফোন ১৬ প্রো-এর স্ক্রিনে চিকন বেজেলের কারণে সমস্যাটি বেশি হতে পারে। এই চিকন বেজেলের কারণে ব্যবহারকারীদের ত্বক ডিসপ্লের প্রান্তে বেশি স্পর্শ করে। আর অল্প স্পর্শেই আইফোনের টাচ রিজেকশন ফিচারটি চালু হয়ে যায়। ফলে কোনো কাজের জন্য আইফোনে টাচ করলে ফোনটি সেটি বুঝতে পারে না।
তবে নতুন আপডেটে এই সমস্যার সমাধান হতে পারে।
তথ্যসূত্র: ফোর্বস ও নাইনটুফাইভ

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে