
বিভিন্ন ফাইল সংরক্ষণের পাশাপাশি ভিডিও শেয়ারের জন্য ব্যবহার করা হয় গুগল ড্রাইভ। বড় কোনো ভিডিওর নির্দিষ্ট বিষয় খুঁজে পেতে ব্যবহারকারীদের মূল্যবান সময় নষ্ট হয়। এ জন্য অ্যাপটিতে ‘ভিডিও ট্রান্সক্রিপ্টস’ ফিচার যুক্ত করল গুগল। এর মাধ্যমে ভিডিওর কথোপকথন, বক্তৃতা, ডায়ালগের লিখিত রূপ তৈরি করা হবে। এ ছাড়া ভিডিওর ট্রান্সক্রিপ্টের মাধ্যমে ভিডিওতে থাকা কোনো বিষয় সহজেই সার্চ করা যাবে। কারণ এই ট্রান্সক্রিপ্টগুলোর কোনো বাক্যে ক্লিক করলেই ভিডিওটি সেই নির্দিষ্ট সময়ে চলে যাবে। এর ফলে, ভিডিওর নির্দিষ্ট অংশগুলো খুঁজে পেতে আরও সুবিধা হবে।
গুগল ড্রাইভে ভিডিও ট্রান্সক্রিপ্টস ফিচার
গুগল তাদের ওয়ার্কস্পেস ব্লগে নতুন ফিচারটি ঘোষণা করেছে। এটি ২০২৪ সালে জুলাইয়ের চালু হওয়া অটোমেটিক ক্যাপশন ফিচারের ওপর ভিত্তি করে তৈরি। এই ফিচারটি ভিডিও আপলোড করার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি করে।
অটোমেটিক ক্যাপশন ফিচারটি বর্তমানে শুধু ইংরেজিতে কথা বলা ভিডিওগুলোর জন্য কাজ করছে এবং ভবিষ্যতে অন্যান্য ভাষায় এই ফিচার কাজ করবে বলে গুগল জানিয়েছে। এই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভিডিও চলাকালে ট্রান্সক্রিপ্ট আলাদাভাবে দেখতে পারবেন। ভিডিও চলার সময় ডান পাশের একটি সাইড প্যানেলে ট্রান্সক্রিপ্ট খোলা যাবে।
ট্রান্সক্রিপ্টের সঙ্গে টেমপ্লেট ও সার্চ ফিচার
এই ট্রান্সক্রিপ্টগুলো টাইম স্ট্যাম্পসহ প্রদর্শিত হবে এবং প্রতিটি বাক্য আলাদা আইটেম হিসেবে তালিকাভুক্ত থাকবে। সাইড প্যানেলে একটি সার্চ বারও থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট শব্দ অনুসন্ধান করতে পারবেন এবং সঠিক টাইম স্ট্যাম্পটি খুঁজে পেতে পারবেন। কোনো বাক্যে ক্লিক করলেই ভিডিও সেই সময়ে চলে যাবে, যা ব্যবহারকারীদের তাঁদের কাঙ্ক্ষিত অংশটি দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।
ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
এই ফিচার ব্যবহার করতে হলে প্রথমে গুগল ড্রাইভে একটি ভিডিও চালু করতে হবে। এরপর, ভিডিওটির জন্য অটোমেটিক ক্যাপশন তৈরি করা হয়েছে তা নিশ্চিত করতে হবে। ভিডিও প্লেয়ারের নিচের ডানদিকে ‘সিসি’ বাটন এটি নিশ্চিত করবে। এরপর, ভিডিও প্লেয়ারটির নিচে ডানদিকে থাকা সেটিংস আইকনে ক্লিক করলে একটি নতুন ‘ট্রান্সক্রিপ্ট’ অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করলে সাইড প্যানেলটি খুলে যাবে।
গুগল ড্রাইভের এই নতুন ভিডিও ট্রান্সক্রিপ্ট ফিচারটি এখন সব ব্যবহারকারীর জন্য চালু আউট হচ্ছে, যা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে।

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৭ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে