কোম্পানি একীভূতকরণে উচ্চপর্যায়ে আলোচনা শুরু করেছে মালয়েশীয় বহুজাতিক টেলিকম কোম্পানি আজিয়াটা এবং নরওয়ের টেলিকম কোম্পানি টেলিনর। আজ বৃহস্পতিবার কোম্পানি দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুটি কোম্পানি জানিয়েছে, আলোচনা সফল হলে মালয়েশিয়ায় টেলিনরের ডিজি ডটকম এবং সেলকম আজিয়াটা বারহাড উভয়ই সমপরিমান ৩৩ দশমিক ১ শতাংশ শেয়ার পাবে। এছাড়া মালয়েশিয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একীভূত নতুন কোম্পানিতে কমপক্ষে ১৭ দশমিক ৯ শতাংশ বিনিয়োগ করতে পারবেন।
আজিয়াটা জানিয়েছে, সামগ্রিকভাবে স্থানীয় কোম্পানির মোট শেয়ার যাতে ৫১ শতাংশের বেশি হয় সেটি নিশ্চিত করা হবে। আর নতুন কোম্পানির নাম হবে সেলকম ডিজি বিএইচডি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় আজিয়াটা এবং টেলিনর একীভূতকরণ নিয়ে একটি চুক্তির ঘোষণা আসতে যাচ্ছে।
আজিয়াটা বলছে, মালয়েশিয়ায় টেলিযোগাযোগ পরিষেবা সংস্থাগুলোর মধ্যে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই টেলিনরের সঙ্গে একীভূত হচ্ছে তারা।
এর আগে ২০১৯ সালে পদ্ধতিগত জটিলতার কারণে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় একীভূত হয়নি টেলিনর এবং আজিয়াটা। গত বছর টেলিনরের পক্ষ থেকে বলা হয়, তারা এশিয়া অঞ্চলের কোম্পানিগুলোকে একটি একক সত্তার আওতায় আনার চেষ্টা করছে। এতে এই অঞ্চলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা ও চুক্তির কাজটি সহজ হবে বলে তাদের ধারণা।
মালয়েশিয়ায় গ্রাহক সংখ্যার দিক থেকে টেলিনরের ডিজি দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর কোম্পানি। একই মানদণ্ডে আজিয়াটার সেলকম মালয়েশিয়ায় তৃতীয় বৃহৎ।
উল্লেখ্য, নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর এশিয়ায় বাংলাদেশ, থাইল্যান্ড এবং মিয়ানমারেও কার্যক্রম পরিচালনা করছে।

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
১ দিন আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
২ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
৩ দিন আগে