গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেসএক্সের সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তির ফ্যালকন ৯ মহাকাশযান ব্যবহার করে চারটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইইউ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইইউর অভ্যন্তরীণ বাজার কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, আগামী বছরের এপ্রিল ও জুলাই মাসে দুটি উৎক্ষেপণ কেন্দ্র করে এই চুক্তি হয়েছে। প্রতিটি মহাকাশযান দুটি করে স্যাটেলাইট বহন করবে। তিনি মহাকাশে স্যাটেলাইট প্রতিযোগিতা নিয়েও কথা বলেন।
ইউরোপীয় কমিশনের অনুমোদনসাপেক্ষে পরিকল্পনাটির বাস্তবায়ন নির্ভর করে, যা ইউরোপীয় সিস্টেমের সংবেদনশীল অংশ।
ইউরোপের মহাকাশ সংস্থার (ইএসএ) মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার বলেন, স্পেসএক্স ব্যবহার করে গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত সিদ্ধান্ত ইউরোপীয় কমিশনের ওপর নির্ভর করে।
বেট্রন এক সংবাদ সম্মেলনে বলেন, স্পেসএক্সের সঙ্গে এই অস্থায়ী চুক্তির মূল্য ১৮ কোটি ইউরো।
স্যাটেলাইট উৎক্ষেপণে ক্ষেত্রে পিছিয়ে গেছে ইইউ। এজন্য ২০২২ সালে ইটালির ভেগা–সি মহাকাশযানের ব্যর্থ অভিযান, আরিয়ান ৬ লঞ্চারের বিলম্ব এবং ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের ফলে সয়েজ রকেট ব্যবহারের সুযোগ হারানোর মত কারণ দায়ী।
২২টি দেশের ইউরোপের মহাকাশ সংস্থার সঙ্গে ইইউর বেশিরভাগ দেশ রয়েছে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিয়ে গবেষণা করতে গত বছর স্পেসএক্সের ইউক্লিড স্পেস টেলিস্কোপের সাহায্য নেয় ইইউ। ইউক্লিডের প্রথম ছবি গত মঙ্গলবার প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রাইভেট কোম্পানি ২০২৪ সালে হেরা নামের ইউরোপের একট বৈজ্ঞানিক অভিযান উন্মোচন করবে। এটি নাসার ডার্ট মহাকাশযানের একটি ফলোআপ মিশন। এটি গত বছর একটি মুনলেট স্যাটেলাইটের (ছোট প্রাকৃতিক উপগ্রহ) কক্ষপথ পরিবর্তন করতে সক্ষম হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে