
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দ্রুতগতির ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে। আগামী ৯ এপ্রিল স্টারলিংকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্প্রচার আয়োজন করা হবে।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় আরও উপস্থিত ছিলেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটে প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে।’
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজনেস সামিটে অংশ নিতে এরই মধ্যে নিবন্ধন করেছে মেটা, স্যামসাংসহ ৫০টি দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী।’
তিনি আরও বলেন, ‘বিজনেস সামিটে প্রথম দুই দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ।’
বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় তিন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান বিডার চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলকে এ সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে। এগুলো হলো-বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’
যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর সব কাজ সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশনাও দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল...
১ দিন আগে
ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটা। রাজধানীর শপিং মল থেকে শুরু করে জেলা শহরের বাজার—সব জায়গায় দেখা যায় ক্রেতার ভিড়। আগে এমন সময়ে অনেকে পকেটভর্তি টাকা নিয়ে বের হলেও এখন দৃশ্যপট কিছুটা বদলেছে
১ দিন আগে
যুদ্ধক্ষেত্রে দৃশ্যপট দ্রুত বদলায়। একসময় যা ছিল শুধু সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়, এখন তা কোনো কোনো রণক্ষেত্রে রূঢ় বাস্তবে পরিণত হয়েছে। ড্রোন এবং আকাশপথের লড়াইয়ের পর এবার যুদ্ধের ময়দানে সরাসরি আধিপত্য বিস্তার করতে শুরু করেছে কিলার রোবট...
১ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা বিভিন্ন টেলিস্কোপ থেকে পাওয়া নক্ষত্রের তথ্য একসঙ্গে বুঝতে এবং বিশ্লেষণ করতে পারে। স্পেকক্লিপ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) গবেষকেরা বলছেন টেলিস্কোপের অনুবাদক।
১ দিন আগে