বিদ্যুৎ-সংকটেও রুয়ান্ডার সবুজ উদ্যোগ

জলবায়ুর নেতিবাচক প্রভাবে উদ্বিগ্ন পুরো বিশ্ব। এই পরিবর্তনের আঙুল সব সময় ওঠে বিশ্বের প্রথম সারির দেশগুলোর দিকে। পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সব সম্মেলনে নেতৃত্বও দেয় তারা। এতে ফল খারাপের দিকেই যাচ্ছে। এ নিয়ে চিন্তিত বিজ্ঞানীরাও। তবে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছে নিজেদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও।
বিদ্যুতের দুর্বল ব্যবস্থা নিয়ে
১ লাখ পেট্রলচালিত মোটরবাইক বৈদ্যুতিক বাইকে রূপান্তরের পরিকল্পনা করেছে রুয়ান্ডা সরকার। এটিকে তারা সম্ভব করেছে সৌরশক্তি, ব্যাটারি সোয়াইপিং এবং মিনি-গ্রিডের মতো উদ্ভাবনী সমাধানের মাধ্যমে।
বৈদ্যুতিক বাইক রূপান্তরের কারণ
রুয়ান্ডায় মোটরবাইক যাত্রী এবং ডেলিভারি সার্ভিসের প্রধান বাহন। কিন্তু এগুলো থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড দেশটির মোট যানবাহন দূষণের ৩২ শতাংশ। ২০২১ সালের তথ্য অনুযায়ী, শুধু ট্যাক্সিবাইক থেকে সে বছর ৪২৭ দশমিক ৪৫ গিগাগ্রাম কার্বন নির্গত হয়। বৈদ্যুতিক বাইক চালু করে এই দূষণ ৭৫ থেকে ১০০ শতাংশ কমানো সম্ভব বলে জানিয়েছে স্থানীয় স্টার্টআপগুলো।
সস্তায় চার্জ, বাঁচবে টাকা
রুয়ান্ডায় একটি সাধারণ পেট্রলবাইকের দাম প্রায় ১ হাজার ১৬৮ ডলার। সেখানে ব্যাটারি ছাড়া বৈদ্যুতিক বাইকের দামও প্রায় একই। তবে চার্জে খরচ পেট্রলের অর্ধেক। অনেক বাইকচালক পুরোনো বাইক বৈদ্যুতিক করে নিচ্ছেন। কিংবা ব্যাটারি ভাড়া নিচ্ছেন মাসে মাসে। আম্পারস্যান্ড নামের একটি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বাইকচালকেরা বছরে ৪০০ থেকে ৭৫০ ডলার সাশ্রয় করছেন।
বিদ্যুৎ-সংকটের সমাধান
রুয়ান্ডার ৫৩ শতাংশ ঘরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছেছে। তাই লোডশেডিং এখনো দেশটিতে বড় সমস্যা। এ জন্য স্টার্টআপগুলো সৌরশক্তির দিকে ঝুঁকছে। আম্পারস্যান্ড ইতিমধ্যে গ্রামাঞ্চলে সৌরচালিত ব্যাটারি স্টেশন বানিয়েছে, যেখানে বাইকচালকেরা ২ মিনিটে ডিসচার্জড ব্যাটারির বদলে সম্পূর্ণ চার্জড ব্যাটারি নিতে পারেন। ঘানার কোফা, রুয়ান্ডার স্পিরোর মতো প্রতিষ্ঠানগুলো সৌরশক্তি এবং গ্রিডের সমন্বয়ে চার্জিং স্টেশন তৈরি করছে। বৈদ্যুতিক বাইকের ব্যাটারি ৫ বছর পর দুর্বল হয়ে গেলে সেগুলো ফেলে না দিয়ে মিনি-গ্রিড হিসেবে ব্যবহার করা হচ্ছে। রুয়ান্ডার একটি প্রতিষ্ঠান ১২০ কিলোওয়াটের একটি মিনি-গ্রিড বানিয়েছে, যেটি ১০০ পরিবারের দুই দিনের বিদ্যুৎ জোগাতে সক্ষম।
রুয়ান্ডার এই উদ্যোগ সফল হলে তা কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর জন্য অনুপ্রেরণা হবে। সরকারি সহায়তা, স্টার্টআপদের উদ্ভাবনী চিন্তা এবং নবায়নযোগ্য শক্তির সমন্বয়ে রুয়ান্ডা প্রমাণ করছে, দুর্বল অবকাঠামোতেও সবুজ প্রযুক্তি সম্ভব। রুয়ান্ডার এই সাহসী পদক্ষেপ শুধু কার্বন কমাচ্ছে না, এর সঙ্গে তৈরি করছে নতুন কর্মসংস্থানও।
সূত্র: বিবিসি

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে