
আপনার ফ্রিজ এখন খাবার সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় কেনাকাটারও সঙ্গী হতে পারে! অনলাইন শপিং প্ল্যাটফর্ম ইনস্টাকার্ট ও স্যামসাংয়ের মধ্যে নতুন অংশীদারত্বের মাধ্যমে এটি সম্ভব হবে। স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন এমনভাবে কাজ করবে যে ফ্রিজটি নিজেই বুঝে ফেলবে কখন দুধ, ডিম বা অন্যান্য খাবারের পণ্য কমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। এভাবে ব্যবহারকারী সেটি বুঝে ওঠার আগেই ইনস্টাকার্টের মাধ্যমে প্রয়োজনীয় পণ্যটি বাজারের তালিকায় যুক্ত করে দেবে এই স্মার্ট ফ্রিজ।
স্যামসাংয়ের ‘বিসপোক’ ফ্রিজের দরজায় অন্তর্নিহিত ক্যামেরাগুলো ‘এআই ভিশন ইনসাইড’ প্রযুক্তির মাধ্যমে কাজ করে। সেগুলো ফ্রিজের মধ্যে কী রয়েছে তা পর্যবেক্ষণ করে। এরপর ইনস্টাকার্টের ‘প্রোডাক্ট-ম্যাচিং’ সিস্টেমের সঙ্গে মিলিয়ে, সঠিক সময়ে প্রয়োজনীয় জিনিসগুলোর তালিকা তৈরি করতে সাহায্য করবে এই প্রযুক্তি। পরিশেষে, ফ্রিজের টাচস্ক্রিনে খুব সহজে গ্রোসারি লিস্ট বা বাজারের তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা, আর এক ক্লিকেই সেগুলো অর্ডারও করতে পারবেন। পণ্যগুলো এক দিনেই বাড়িতে পৌঁছে যাবে বলে দাবি করছে ইনস্টাকার্ট।
স্যামসাং বলছে, এআই প্রযুক্তি ৩৭টি পর্যন্ত খাবার চিহ্নিত করতে পারে, যার মধ্যে তাজা ফলমূল এবং শাকসবজি অন্তর্ভুক্ত। এর পাশাপাশি, ব্যবহারকারী যদি অন্য কোনো পণ্য যুক্ত করতে চান, তবে সেগুলো ম্যানুয়ালি স্যামসাং ফুড অ্যাপে বা ফ্রিজের টাচস্ক্রিনের মাধ্যমে যুক্ত করা হবে।
কোনো কিছু বাজারের তালিকায় রাখতে ভুলে গেলে এই প্রযুক্তি ব্যবহারকারীদের তা মনে করে দেবে। এর মাধ্যমে মানুষের সময় ও শ্রম দুটি বাঁচবে।
স্যামসাংয়ের নতুন বিসপোক সিরিজের ফ্রিজে ইনস্টাকার্টের সঙ্গে সংযোগের সুবিধা থাকবে এবং পুরোনো ফ্রিজগুলোতে এটি একটি আপডেটের মাধ্যমে যুক্ত করা হবে।
তবে, এই পুরো প্রক্রিয়ার মধ্যে ব্যবহারকারীদের বাজারের তালিকার ওপর ভালো করে চোখ বুলিয়ে নিতে হবে। ফ্রিজের এআই যে পণ্যগুলো অর্ডার করবে, সেগুলোর ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে। কারণ, এআই কখনো কখনো ভুলও করতে পারে! অনেক সময় বাঁধাকপির বদলে ফুলকপি তালিকায় যোগ করতে পারে। এ ছাড়া সবারই একই ব্র্যান্ডের পণ্য কিনতে কিনতে পছন্দ না। তাই ফ্রিজটিকে পণ্য কেনার নির্দেশনা দেওয়ার আগে এসব বিষয় ব্যবহারকারীদের খেয়াল রাখতে হবে।
তবে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তার বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করছে প্রযুক্তি। যেহেতু এই এআই ব্যবহারকারীদের খাদ্যাভ্যাসে পর্যবেক্ষণ করে তাই এটি তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের মতো লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন ধারা শুরু হতে পারে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য দেয়নি স্যামসাং।
স্মার্ট হোম প্রযুক্তির জন্য একটি মাইলফলক হতে পারে স্যামসাং ও ইনস্টাকার্টের এই নতুন উদ্যোগটি। ভবিষ্যতের পৃথিবী এই ধরনের উদ্ভাবন অনেক বড় ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: টেকরেডার ও টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে