বিজ্ঞাপনী দলের কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেটের মালিকানাধীন কোম্পানি গুগল। কর্মী কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে কাজ সারতে চায় এই সার্চ জায়ান্ট। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউনিট, অগমেন্টেড রিয়েলটি দল এবং পিক্সেল, নেস্ট ও ফিটবিটের হার্ডওয়্যার টিমের বেশ কিছু কর্মী ছাঁটাই করবে বলে গত সপ্তাহে ঘোষণা দেয় গুগল।
গত সপ্তাহে স্ট্রিমিং, স্টুডিও অপারেশন ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় আমাজন। গত মাসে, মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য দীর্ঘ প্রতীক্ষিত এআইভিত্তিক মডেল জেমিনি উন্মোচন করেছে গুগল।
এই বছরের শুরুতেই বড়সংখ্যক কর্মী ছাঁটাই করল যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি ফ্রন্টডেস্ক। গুগল মিটের মাধ্যমে ২ মিনিটের ভার্চ্যুয়াল কলে ২০০ কর্মীকে ছাঁটাই করে কোম্পানিটি। ছাঁটাই হওয়া এসব কর্মীর মধ্যে পূর্ণকালীন, খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক—সব ধরনের কর্মী ছিলেন। তাঁরা ভার্চুয়াল কলে যুক্ত ছিলেন।
২০২৩ সালে জানুয়ারিতে অ্যালফাবেট ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় যা তাদের বিশ্বব্যাপী কর্মীদের ৬ শতাংশ। গত বছরে মাইক্রোসফট ও স্ন্যাপচ্যাটের মতো বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১২ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে