
চালকদের দিক নির্দেশনা দেওয়ার জন্য স্মার্ট চশমা তৈরি করেছে আমাজন। পণ্য দ্রুত ডেলিভারি দিতে সাহায্য করার জন্য এই ডিভাইসটি তৈরি করেছে কোম্পানিটি। ডিভাইসটি প্রতিটি পথের নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিল্ডিংয়ের এর ভেতরেও নির্দেশনা দেবে। এমনকি বিল্ডিংয়ের ভেতরে সিঁড়ি বেয়ে উঠতে হবে নাকি লিফটে উঠতে হবে তাও জানিয়ে দেবে।
আমাজনের ডিভাইসটিতে মেটার রে ব্যান চশমার মতো একটি ছোট স্ক্রিন থাকবে। স্ক্রিনটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। এটি আমাজনের ইকো ফ্রেম চশমার মতো অডিও ভিত্তিক নির্দেশনাও দিতে পারবে। চশমাটির সঙ্গে যুক্ত থাকা ক্যামেরা ছবিও তুলতে পারবে।
ডেলিভারির সময় পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে এই ডিভাইসটি। ফলে সময় নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে একটি ডেলিভারির সময় এক–দুই সেকেন্ড কম সময় বলে মনে হয়। তবে যদি তাকে একদিনে ৩০০টি পণ্য ডেলিভারি দিতে হয় তাহলে ডিভাইসটি ব্যবহার করে প্রতিদিন অনেক সময় বাঁচানো যাবে।
তবে ডিভাইসটি তৈরির প্রকল্পটি এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স ডিভাইসটি সম্পর্কে তথ্য জানিয়েছে। সূত্রগুলো সতর্ক করছে যে, এই পণ্যটি পুরোপুরি তৈরি হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। একবার চার্জে আট ঘণ্টা চলবে এমন ব্যাটারি তৈরির ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে আমাজন। এ ছাড়া প্রতিটি বাড়ির, রাস্তা ও ড্রাইভওয়ের তথ্য সংগ্রহেও অনেক বছর সময় লাগতে পারে। এমনকি কর্মীরা ডিভাইসটি ইতিবাচকভাবে গ্রহণ না করলে এই প্রকল্প বাতিলও হয়ে যেতে পারে। কারণ চশমার ক্ষেত্রে আরামও একটি বিবেচ্য বিষয়।
আমাজন ডেলিভারির সময় অনেক কমিয়ে আনতে চায়। গ্রাহকেরা যেন এক ঘণ্টার মধ্যে ডেলিভারি পান তা চেষ্টা করছে। এ জন্য ড্রোন দিয়ে ডেলিভারি প্রোগ্রামও চালু করছে কোম্পানিটি।
বিভিন্ন কোম্পানির স্মার্ট গ্লাসগুলো এখনো তেমন একটা জনপ্রিয়তা পায়নি। তাই আমাজনের কর্মীরা কোম্পানির স্মার্ট গ্লাসকে কীভাবে গ্রহণ করা তা দেখার বিষয়।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৬ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে