গোপনীয়তার মামলা নিষ্পত্তি করতে কোটি কোটি ব্যবহারকারীর ব্রাউজিং ডেটা মুছে ফেলতে রাজি হয়েছে গুগল। ইনকগনিটো মোডে ব্রাউজিং করলেও গুগল ব্যক্তিগত ডেটা ট্র্যাক করে বলে মামলায় অভিযোগ তোলা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলা নিষ্পত্তির শর্তাবলি দাখিল করা হয়েছে। শর্ত অনুযায়ী মামলার নিষ্পত্তির জন্য মার্কিন জেলা বিচারক ইভন গঞ্জালেজ রজার্সের অনুমোদনের প্রয়োজন।
মামলার বাদী আইনজীবীরা এই মামলার নিষ্পত্তির চুক্তির জন্য ৫০০ কোটি থেকে ৭০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দাবি করে। তবে গুগল কোনো জরিমানা দেবে না। আবার ক্ষতিপূরণ আদায়ে কোম্পানির বিরুদ্ধে ব্যবহারকারীদের পৃথকভাবে মামলা করার সুযোগ রয়েছে।
২০২০ সালে প্রতিনিধিত্বমূলক মামলাটি শুরু হয়। ১ জুন ২০১৬ সাল থেকে যেসব ব্যবহারকারীরা ব্যক্তিগত ব্রাউজিং টুলটি (ইনকগনিটো মোড) ব্যবহার করছিলেন তাদের গোপনীয়তার বিষয়টি এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
ব্যবহারকারীরা অভিযোগ করেন, ক্রোম ব্রাউজারকে ‘ইনকগনিটো’ মোডে এবং অন্যান্য ব্রাউজারগুলো ‘প্রাইভেট’ ব্রাউজিং মোডে সেট করে ব্যবহার করলেও গুগলের অ্যানালাইটিকস, কুকিজ ও অ্যাপগুলো অ্যালফাবেট (গুগলের মূল কোম্পানি) ইউনিটকে ব্যবহারকারীদের ডেটা ট্র্যাক করতে দেয়। ব্যবহারকারীদের বন্ধুদের, প্রিয় খাবার, শখ, কেনাকাটার অভ্যাস এবং অনলাইনে ‘সবচেয়ে ব্যক্তিগত এবং বিব্রতকর জিনিসগুলো’ সম্পর্কে ব্রাউজার থেকে জানতে পেরে গুগলকে একটি ‘তথ্যের অযোগ্য ভান্ডারে’ পরিণত করেছে।
এই চুক্তির অধীনে ‘ব্যক্তিগত’ ব্রাউজিংয়ে কোম্পানিটি যেসব ডেটা সংগ্রহ করে তার নীতি আপডেট ও প্রকাশ করবে গুগল। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। চুক্তি অনুসারে ইনকগনিটো মোড ব্যবহারকারীদের পাঁচ বছরের জন্য থার্ড পার্টি কুকিগুলো ব্লক করতে দেবে।
আইনজীবীরা বলেন, এই চুক্তির ফলে গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত ব্রাউজিং সেশন থেকে কম ডেটা সংগ্রহ করবে ও ডেটা থেকে কম অর্থ উপার্জন করবে।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেছেন, মামলাটির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেও কোম্পানিটি মামলা নিষ্পত্তি করতে পেরে সন্তুষ্ট।
তিনি আরও বলেন, ‘ব্যবহারকারীরা যখন ইনকগনিটো মোড ব্যবহার করেন তখন আমরা কখনই তাদের সঙ্গে ডেটা ট্রাক করি না’। আমরা পুরোনো প্রযুক্তিগত ডেটা মুছে ফেলতে পেরে খুশি যা কখনো কোনো ব্যক্তিগত ডেটার সঙ্গে সম্পর্কিত ছিল না এবং কখনো ব্যক্তিগতকরণের জন্য ব্যবহার করা হয়নি।’
এই নিষ্পত্তিকে ‘প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর সততা এবং জবাবদিহির ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন মামলার বাদী আইনজীবী ডেভিড বয়েস।
২০২৩ সালের ডিসেম্বরে মামলাটির একটি প্রাথমিক নিষ্পত্তি হয়েছিল। এর মাধ্যমে গুগল গত ৫ ফেব্রুয়ারির আদালতের নির্ধারিত বিচারকাজ এড়াতে সক্ষম হয়। তবে মামলার নিষ্পত্তির শর্তাবলি সেসময় প্রকাশ করা হয়নি। পরবর্তীতে মামলার বাদীর আইনজীবীরা গুগলের কাছে অনির্দিষ্ট আইনি ফি চাওয়ার পরিকল্পনা করে।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
১৩ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
২০ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
২১ ঘণ্টা আগে