ইন্টারনেট ডেটা খরচ ছাড়াই লেনদেনের সুযোগ তৈরি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) উপায় অ্যাপস। গ্রামীণফোন ব্যবহারকারীরা এই সুবিধা ভোগ করবেন।
অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক প্রক্রিয়াকে অনেক বেশি গতিশীল করেছে ইন্টারনেট। ফোনের ব্যবহার ও প্রযুক্তির ছোঁয়ায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে ব্যাংকিং সেবারও। বিশেষ করে করনাকালে এমএফএসের ব্যবহার আরও বেড়েছে। সরকারি নানা ধরনের ভাতা প্রদান থেকে শুরু করে কেনাকাটা, বেতন প্রদান সবকিছুতেই বাড়ছে এমএফএসের ব্যবহার। আর্থিক সেবাকে সহজলভ্য করতে এমএফএস প্রতিষ্ঠানগুলোও চেষ্টা করছে নিত্যনতুন উদ্ভাবনী সেবা নিয়ে আসার। এরই ধারাবাহিকতায় উপায় অ্যাপস নতুন এই সুবিধা নিয়ে এসেছে।
এ সম্পর্কিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, উপায়–এর গ্রামীণফোন গ্রাহকেরা এখন থেকে কোনো ধরনের ডেটা চার্জ ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে পারছেন। এই সুবিধা পেতে সংশ্লিষ্ট গ্রাহককে শুধু ইন্টারনেট সংযোগটি চালু রাখতে হবে। দেশে বিদ্যমান ১৫টি এমএফএস প্ল্যাটফর্মের অন্য কেউ এই সুবিধা দিচ্ছে না।
এ ছাড়া গ্রামীণফোনের যেকোনো গ্রাহক নিবন্ধনের মাধ্যমে উপায় অ্যাপ ডাউনলোড করলেই ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড ও তিন দিন মেয়াদে ৫০০ মেগাবাইট ইন্টারনেট প্যাক ফ্রি পাচ্ছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু তাই নয়, নিবন্ধনের সাত দিনের মধ্যে অ্যাপ থেকে ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলেই পাওয়া যাবে আরও ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড।
উপায়–এর চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান বলেন, ‘উপায়, গ্রামীণফোনের সহযোগিতায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে এই বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ফলে সংশ্লিষ্ট গ্রাহকেরা এখন থেকে ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও উপায় ব্যবহার করে মোবাইল রিচার্জ, বিল পেমেন্টসহ সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারবেন।’

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৪ দিন আগে