
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই নিজস্ব এআই চিপ তৈরির করার পরিকল্পনা করছে। সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবদেনে বলেছে, এআই মডেল প্রশিক্ষণের জন্য চিপের সরবরাহ কম থাকায় গত বছর থেকে কোম্পানির অভ্যন্তরে এআই চিপ তৈরির বিষয়ে আলোচনা চলছে।
ওপেনএআই চিপ তৈরির জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে এআই চিপ প্রস্তুতকারক অধিগ্রহণ বা চিপের নকশা তৈরির চেষ্টা করা।
ওপেনএআইয়ের সিইও স্যাম অ্যাল্টম্যান কোম্পানিতে চিপের সরবরাহ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে।
চ্যাটজিপিটি, জিপিটি–৪ ও ডাল ই–৩ এর মডেল তৈরিতে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মত ওপেনএআই–ও জিপিইউ ভিত্তিক হার্ডওয়্যারের ওপর নির্ভর করে। জিপিইউ একই সঙ্গে অনেক কাজ করতে পারে যা এআই প্রশিক্ষণের জন্য উপকারী।
এনভিডিয়ার মত জিপিইউ নির্মাতারা এআই প্রযুক্তির বিকাশে লাভবান হচ্ছে। মাইক্রোসফট গ্রীষ্মকালীন আয়ের প্রতিবেদনে বলেন, এআই চালনার জন্য হার্ডওয়্যারের ঘাটতির কারণে তাদের সেবা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এনভিডিয়ার সবচেয়ে ভালো চিপগুলি ২০২৪ সালের আগেই বিক্রি হয়ে গেছে।
আর্থিক পরামর্শ প্রদানকারী কোম্পানি বার্নস্টেইনের বিশ্লেষক স্ট্যাসি রাসগন বলেন, সার্চের ক্ষেত্রে গুগলের চেয়ে দশগুণ বেশি চ্যাটজিপিটি ব্যবহার বেড়েছে। এ জন্য প্রায় ৪ লাখ ৮১ হাজার ডলার মূল্যের জিপিইউ ও ১ হাজার ৬০০ কোটি ডলারের চিপের প্রয়োজন হয়।
নিজস্ব চিপ তৈরিতে ওপেনএআই প্রথম নয়। গুগলের জেনারেটিভ এআই সিস্টেম পালম–২ ও ইমাজেন প্রশিক্ষণের জন্য টিপিউ (টেনসর প্রসেসিং ইউনিট) রয়েছে। অ্যামাজনের এডব্লিউ (অ্যামাজন ওয়েব সার্ভিস) গ্রাহকদের প্রশিক্ষণ ও অনুমানের জন্য চিপ প্রদান করে। মাইক্রোসফটও নিজস্ব এআই চিপ অ্যান্থেনা তৈরি জন্য এএমডি (অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস) এর সঙ্গে কাজ করছে।
ওপেনএআইয়ের মূলধন ডলার ১ হাজার ১০০ কোটি ডলার ও বাৎসরিক আয় ১০০ কোটি ডলার। ওয়াল স্ট্রিট জার্নালের মতে নয় হাজার কোটি ডলার মূল্যে শেয়ার কোম্পানিটি বিক্রি করবে।
যদি ওপেনএআই নিজস্ব চিপ তৈরি কর চায়, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কয়েক বছর লাগবে। সেই সঙ্গে লাখ লাখ ডলার খরচ হবে।

২০৩০ সালের মধ্যে কম্পিউটিং খাতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে ওপেনএআই। চ্যাটজিপিটি নির্মাতা সংস্থা আইপিওর প্রস্তুতি নিচ্ছে, যা কোম্পানির মূল্য সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারে।
৫ ঘণ্টা আগে
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি নতুন এআই মডেল ‘সিড্যান্স ২.০’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এটি কী করতে পারে আলোচনা তা নিয়ে নয়, বরং ভবিষ্যতে হলিউডের মতো সৃজনশীল শিল্পের ওপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
২ দিন আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
২ দিন আগে