রেকর্ড গড়েই অলিম্পিকের টেনিস কোর্টে নেমেছিলেন সানিয়া মির্জা। ভারতের হয়ে প্রথম অ্যাথলেট হিসেবে স্পর্শ করলেন চার অলিম্পিকে অংশ নেওয়ার মাইলফলক। তবে ইতিহাস গড়ে কোর্টে নেমে ‘অবিশ্বাস্য’ এক হারের স্বাদ পেলেন ভারতীয় এই টেনিস তারকা। টোকিও অলিম্পিকে নারীদের ডাবলসে প্রথম রাউন্ডেই ছিটকে গেছে সানিয়া মির্জা-অঙ্কিতা রায়নাকের জুটি।
সানিয়া-অঙ্কিতা জুটির প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের যমজ বোন লুডমিলা কিচেনক ও নাদিয়া কিচেনক। প্রথম সেটে ভারতীয় জুটির কাছে কোনো পাত্তায় পাননি ইউক্রেনের এই দুই বোন। মাত্র ২১ মিনিটের লড়াইয়ে সানিয়া–অঙ্কিতার জয় ৬-০ গেমে। সানিয়া–অঙ্কিতা দাপট ধরে রাখেন দ্বিতীয় সেটেও। একসময় ৫-৩ গেমে এগিয়ে যাওয়া এ দুই ভারতীয় জুটির জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু এরপরই ভোজবাজির মতো পাল্টে যায় ম্যাচের চিত্র।
কিচেনক জুটির চোয়ালবদ্ধ লড়াইয়ের শুরুটা এখান থেকেই। হারার আগে হেরে না যাওয়ার অদম্য মানসিকতায় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন দুই বোন। দ্বিতীয় সেটেও শুরুতে ধাক্কা খাওয়ার পর আর কোনো সুযোগ দেননি সানিয়া-অঙ্কিতাকে। ৫-৩ ব্যবধানে পিছিয়ে থাকার পরও দ্বিতীয় সেট টেনে নিয়ে যান টাইব্রেকারে। টাইব্রেকে একটি পয়েন্টও দেননি সানিয়াদের। ৫৮ মিনিট ধরে চলা এই সেটে টাইব্রেকারে ৬-৭ (০-৭) গেমে জিতে ম্যাচে সমতায় ফেরে কিচেনক জুটি।
তৃতীয় সেটে সুপার টাইব্রেকারেও দাপট ছিল কিচেনক জুটির। শুরুতে ৮-০ গেমে এগিয়ে যান তাঁরা। পরে অবশ্য পয়েন্ট সমান করে লড়াইয়ে ফেরার চেষ্টা চালান সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠা হয়নি। ১০-৮ গেমে হেরে যান সানিয়ারা।

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
১০ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১২ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১২ ঘণ্টা আগে