টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার—দুজনের কাছেই আর্থার অ্যাশের মঞ্চটা ছিল ইতিহাস গড়ার। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন সিনার। ঐতিহাসিক এই শিরোপা ইতালিয়ান টেনিস তারকা উৎসর্গ করলেন তাঁর অসুস্থ খালাকে।
ইউএস ওপেনের ইতিহাসে প্রথম ইতালিয়ান হিসেবে এবারই চ্যাম্পিয়ন হলেন সিনার। তবে তাঁর মন যে বারবার কাঁদছিল অসুস্থ খালার জন্য। এ কারণে শিরোপা জিতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। আবেগপ্রবণ ইতালির এই টেনিস তারকা আর্থার অ্যাশে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি এটা অসুস্থ খালাকে উৎসর্গ করতে চাই। যিনি এই মুহূর্তে ভালো নেই। ‘আমি জানি না তাঁকে আর কতদিন পাব। তাঁর সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। তিনি আমার জীবনে এখনো অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমার চাওয়া। তবে ভাগ্যের কী পরিহাস। এখন আর সেটা সম্ভব না।’
ফ্রিটজের এবারের ফাইনালে ওঠা ছিল গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের কোনো টেনিস তারকার ইউএস ওপেন ফাইনালে খেলা। শিরোপা জয়ের হিসেব করলে সেটা আরও পুরোনো। মার্কিনদের মধ্যে সবশেষ ইউএস ওপেন ২০০৩ সালে জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই ২১ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে গত রাতে যখন নামেন ফ্রিটজ, তখন আর পাত্তাই পাননি। সরাসরি সেটে (৬-৩,৬-৪ ও ৭-৫ গেমে) ফ্রিটজকে হারিয়েছেন সিনার।
ক্যারিয়ারে এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্লাম জেতেন সিনার। দুটোই জিতেছেন ২০২৪ সালে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে পরীক্ষা দিতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। দুই সেট পিছিয়ে যাওয়ার পর সেখানে ঘুরে দাঁড়িয়েছিলেন সিনার। ইতালিয়ান টেনিস তারকা এবার তো ইতিহাস গড়লেন হেসেখেলে।
ইউএস ওপেনের শিরোপা জয় ছাপিয়ে অসুস্থ খালার কথা চিন্তা করেই অশ্রুসিক্ত হয়ে পড়েন সিনার।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৫ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১২ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩১ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে