
একই দিনে মাঠে নামছে বাংলাদেশের দুই দল। মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি। এদিকে বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচ দিয়েই নিগার সুলতানা জ্যোতির দল বিশ্বকাপ অভিযানে নামবে।
ছেলেদের ম্যাচ চলাকালীন অবস্থায় শুরু হবে বাংলাদেশ নারী দলের ম্যাচ। আর ভোরে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মরক্কো। সকালে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। এখন চলছে অস্ট্রেলিয়া-তুরস্ক ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
তৃতীয় ওয়ানডে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ১১টা
সরাসরি
টি স্পোর্টস
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-নেদারল্যান্ডস
বেলা ৩টা ৩০মিনিট
সরাসরি
ভারত-পাকিস্তান
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস ১ ও ৩
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-তুরস্ক
সকাল ১০টা
সরাসরি
জার্মানি-কুরাসাও
রাত ১১টা
সরাসরি
নেদারল্যান্ডস-জাপান
রাত ২টা
সরাসরি
বিটিভি, সময় টিভি, টি স্পোর্টস

তিন দিন আগেই আজকের পত্রিকাকে বলা সাকিব আল হাসানের কথাটা ছড়িয়ে পড়েছিল, ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখবেন। আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন সাকিব। নিউইয়র্কের লং আইল্যান্ডের জেরিকোর এক কফিশপে যা বলেছিলেন, তা-ই করে দেখালেন।
১৯ মিনিট আগে
স্কোরকার্ড দেখে অনেক সময় ম্যাচের পুরোটা বোঝা যায় না। এই যেমন অস্ট্রেলিয়া-তুরস্ক ম্যাচের স্কোরকার্ড। ২-০ গোলের জয় দেখে একপেশে মনে হতেই পারে। কিন্তু ভ্যাঙ্কুভারে তুরস্ক আজ যেভাবে একের পর এক আক্রমণ করেছে, সেটা দারুণভাবে সামলেছে অস্ট্রেলিয়ার রক্ষণ বিভাগ।
২ ঘণ্টা আগে
টসের সময় অধিনায়ক হিসেবে আসার কথা ছিল মেহেদী হাসান মিরাজের। কিন্তু মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসের সঙ্গে টস করেছেন নাজমুল হোসেন শান্ত। কারণ, মিরাজ একাদশ থেকেই বাদ পড়েছেন। সহঅধিনায়ক শান্ত আজ তাই করবেন অধিনায়কত্ব।
৩ ঘণ্টা আগে
মর্নিং শোজ দ্য ডে—বহুল প্রচলিত ইংলিশ প্রবাদ বাক্যটি অনেকেরই জানা। তবে আজ মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কথার সুর উপরোক্ত প্রবাদের বিপরীতই। এখনই হাল ছাড়তে নারাজ আনচেলত্তি।
৩ ঘণ্টা আগে