শেষ হয়েও হইল না শেষ—রোমান সানা আর আর্চারি ফেডারেশনের রশি টানাটানির এই হচ্ছে সারমর্ম। গত শুক্রবার রোমানের অব্যাহতিপত্র গ্রহণ করেছে ফেডারেশন। রোমানের অবসর নিয়ে বিতর্ক থেমে যেতে পারত সেখানেই। কিন্তু বিতর্কের আগুন বাড়ছে দিনের পর দিন।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ দুপুরে আর্চারির ক্যাম্প পরিদর্শনে যান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন রোমান সানা। বৈঠকে রোমান আবারও আন্তর্জাতিক আর্চারিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন রাজীবউদ্দিন।
রোমান ফিরতে চাইলে কোনো শর্ত দেওয়া হবে কি না—সেই প্রশ্নের জবাবে রাজীব উদ্দীন বলেছিলেন, ‘রোমানকে আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সে গণমাধ্যমে যেসব মিথ্যা বলেছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। আর্চারিতে ফিরতে হলে তাকে নতুন করে শুরু করতে হবে। তার যে মানসিক রোগের চিকিৎসা চলছিল, সেটাও শেষ করতে হবে। মানসিক রোগ বলতে কিন্তু আমি রোমানকে পাগল বলিনি। ওয়ার্ল্ড আর্চারিও বলেছে, তার যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে যখন চিঠি দিয়েছিল, আমি তাকে দেখা করতে বলেছিলাম। সে কেন করল না? ছেলের অভিমান থাকতে পারে, বাবার কি অভিমান নেই?’
ক্ষমা চেয়ে ফিরতে হবে, এমন শর্তে বেশ বিরক্তিই প্রকাশ করেছেন রোমান। আজকের পত্রিকাকে এই তিরন্দাজ বলেছেন, ‘নিঃশর্ত ক্ষমা চেয়ে ফেডারেশনকে লিখিত দিতে হবে, এমন যদি হয় তাহলে বলব ভাই আমি দুঃখিত। এভাবে ফেরার কোনো ইচ্ছা আমার নেই। আমি কেন ক্ষমা চাইব? আমি তো খেলোয়াড়দের সুবিধা নিয়ে কথা বলেছি। যেসব সমস্যার কথা বলেছি, এগুলো আগে ভেতরে ভেতরে হতো; আমি অবসরের পর প্রকাশ্যে বলেছি। আমি কী এমন মিথ্যা বলেছি?’
ক্যাম্পে ফিরতে হলে মানসিক চিকিৎসা শেষ করতে হবে রোমানকে, এমন শর্তও দিয়েছেন রাজীব উদ্দীন। সেই প্রসঙ্গে রোমানের জবাব, ‘আমি মানসিক চিকিৎসা করাতে চাই না। আমি কেন করতে যাব, আমি কি পাগল? বিশ্বের সব বড় বড় ক্রীড়াবিদের মনস্তত্ত্ববিদ থাকে, তারা কি পাগল? ক্রিস্টিয়ানো রোনালদোর একাধিক প্রেমিকা ছিল, নেইমারের নারীঘটিত ঘটনা আছে, কেউ বলেছে তারা পাগল! সাকিব আল হাসান ভাইকে নিয়ে কত সমালোচনা হয়েছে, কেউ বলেছে তাঁর মানসিক সমস্যা আছে? বিশ্বে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা আর পুনরাবৃত্তি হয় না। কিন্তু আমার ক্ষেত্রে বারবার টেনে আনা হচ্ছে। আমার একটু রাগ বেশি, ওয়ার্ল্ড আর্চারি এ জন্য আমাকে মনস্তত্ত্ববিদ দেখাতে বলেছে যেন আমার রাগ একটু কমে, ভালো পারফরম্যান্স করতে পারি। ব্যক্তিগত জীবনে যেন সুস্থির হতে পারি। এগুলো করেছি বলেই তো আমার নিষেধাজ্ঞা কমেছে।’
জাতীয় দলের ক্যাম্পে না ফিরলেও জাতীয় আর্চারিতে নিয়মিত অংশ নিতে চান বলে জানালেন রোমান, ‘আমি চারবারের জাতীয় চ্যাম্পিয়ন। আনসারের হয়ে সব টুর্নামেন্টেই খেলব। সেখানে নিজের সেরাটা দেব। আমার লক্ষ্য ১০ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়া।’

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১২ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে